ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রামের ছুফুয়া এলাকায় বুধবার রাত ১০টায় বন্ধুর জন্মদিনের কেক কিনে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩ মাদ্রাসা ছাত্র নিহত এবং ১ জন আহত হয়েছেন
৩
মরক্কোর বাণিজ্যিক রাজধানী ক্যাসাব্লাঙ্কার পূর্বাঞ্চলে বুধবার ভয়াবহ বাস দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। দেশটিতে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনার ক্ষেত্রে এটি ছিল অন্যতম। এক স্বাস্থ্য কর্মকর্তা একথা জানিয়েছেন।
দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতাসংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
মরক্কোর উত্তরাঞ্চলে এক বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন নেভাতে গিয়ে দুর্ঘটনায় তিন দমকলকর্মী প্রাণ হারিয়েছেন ও অপর দুইজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। কেউ ইচ্ছাকৃতভাবে সেখানে আগুন ধরিয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কর্তৃপক্ষ এ কথা জানায়।
ভারতের জম্মু ও কাশ্মিরে নদীতে পড়ে গেল দেশটির নিরাপত্তা বাহিনীর জওয়ানদের বাস। এই ঘটনায় ছয় জওয়ানের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরো অনেকে। মোট ৩৭ জন জওয়ান বাসটিতে ছিলেন বলে সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে। শুরু হয়েছে উদ্ধারকাজ।
জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে নৌযানে যাত্রীভাড়া ৩০ শতাংশ বাড়িয়ে সমন্বয় করেছে সরকার। মঙ্গলবার (১৬ আগস্ট) থেকে পুনর্নির্ধারিত ভাড়া কার্যকর হবে।
সিরিয়ায় ইসরাইলি বিমান হামলায় তিন সৈন্য নিহত ও অপর তিনজন আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে, সিরিয়ার উপকূলীয় প্রদেশ তারটাসে এই ইসরাইলি হামলা চালানো হয়।
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী রোববার এলাকাভিত্তিক লোডশেডিংয়ের তালিকা প্রকাশ করেছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (ডিপিডিসি) এবং ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)। তালিকা অনুযায়ী ডিপিডিসি ও ডেসকোর আওতাধীন অধিকাংশ এলাকায় আজ ৩ ঘণ্টা করে লোডশেডিং থাকবে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত পাঁচ দিন ধরে বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শাদের মধ্যাঞ্চলে কৃষক ও রাখালদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৩ জন নিহত হয়। বুধবার আঞ্চলিক গভর্ণর এ কথা জানিয়েছেন।