রংপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত রাকিব বিড়ি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকালে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা এ অভিযান পরিচালনা করেন।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
গত ১৫ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নতি হয়েছে। পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো হওয়ার শঙ্কা বাংলাদেশের নেই বলে দাবি করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের প্রধান রাহুল আনন্দ।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, বুধবার (৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার গ্রস রিজার্ভ ৩৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার। এর থেকে ৮ বিলিয়ন ডলার বাদ দিলে যা থাকে সেটিই হচ্ছে নেট রিজার্ভের পরিমাণ। ফলে বর্তমানে নেট রিজার্ভের পরিমাণ ২৬ দশমিক ৩ বিলিয়ন ডলার।
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা মোট জনবলের ১৩ শতাংশকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। যার অর্থ হলো—প্রতিষ্ঠানটি ১১ হাজারেও বেশি কর্মী ছাঁটাই শুরু করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোর এর বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২২ আজ বুধবার খুলনাস্থ জাহানাবাদ সেনানিবাসের এএসসি সেন্টার এন্ড স্কুলে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
নওগাঁর বদলগাছি বাজারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ব্যান্ডরোল যুক্ত মালা বিড়ি জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ফেনী বাইপাস অংশের ফতেহপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় মো: আনোয়ার হোসেন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার ভোরে বনানীর ৫ নম্বর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নে ভাতিজাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এক চাচার বিরুদ্ধে। এ ঘটনায় চাচাসহ ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।