ত্রিদেশীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। টানা তৃতীয় হারের সিরিজ থেকে আগেই বিদায় নিয়েছে বাংলাদেশ। আজ তাদের নিয়ম রক্ষার ম্যাচ।
- সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির বিজয় উৎসব উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- * * * *
- গণভোটের রায় মেনে নিলেই জাতীয় ঐক্য তৈরি হবে: গোলাম পরওয়ার
- * * * *
- বিএনপির নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে রাজনীতি করার দরকার নেই: আইনমন্ত্রী
- * * * *
- ছাত্র সংসদ নেতাদের যে কারণে ডেকেছেন জামায়াত আমির
- * * * *
- পাকিস্তানি নভোচারীর জন্য মহাকাশে ১০০ হালাল খাবারের আয়োজন
- * * * *
মেরামতের জন্য ডক ইয়ার্ডে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বয়ার সঙ্গে ধাক্কা লেগে ‘এফভি মাগফেরাত’ নামের একটি ফিশিং জাহাজ চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে গেছে।
টুঙ্গিপাড়া জেলায় ‘মা ইলিশ’ রক্ষায় আজ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বুধবার মধুমতি নদীতে অভিযান চালিয়ে গোপালগঞ্জ সদর উপজেলা মৎস্য অফিস এসব কারেন্ট জাল জব্দ করেছে। এ সময় ৩ কেজি ‘মা ইলিশ’ উদ্ধার করা হয়।
করোনায় গত ২৪ ঘণ্টায় আরও দুই জনের মৃত্যু হয়েছে। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩৮৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে ৪৫৬ জন রোগী শনাক্ত হয়েছেন। আগের দিন এই সংখ্যা ছিল ৪৬০ জন। ৪৫৬ জনের মধ্যে রাজধানীতেই ২৮০ জন শনাক্ত হয়েছেন।
সম্প্রতি ইউক্রেনীয় কিছু অঞ্চল রাশিয়ায় সংযুক্তকরণ এবং এর জেরে উত্তেজনা ছড়ালেও কূটনীতির দরজা খোলা রাখা উচিত বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন।মঙ্গলবার রাতে যুদ্ধ পরিস্থিতি নিয়ে এক আলোচনায় তিনি এ কথা বলেন।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর এতদিন জাতিসংঘে ভোটাভুটি থেকে কার্যত বিরত থেকেছে ভারত। এবার তারা রাশিয়ার বিরুদ্ধে ভোট দিল।
অধিনায়ক সাকিবের বীরোচিত ৭০ রানের ইনিংসও হার এড়াতে পারলো না বাংলাদেশের। শেষ পর্যন্ত হেরে যেতে হলো ৪৮ রানের ব্যবধানে। এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেলো নিউজিল্যান্ড।
একুশে পদকপ্রাপ্ত প্রবীণ ফটোসাংবাদিক আফতাব আহমেদ হত্যা মামলায় পাঁচ আসামির ফাঁসি বহাল রেখেছেন হাইকোর্ট।
চলমান একাদশ জাতীয় সংসদের ২০তম অধিবেশন আগামী ৩০ অক্টোবর শুরু হবে। ওইদিন বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনে অধিবেশন শুরু হবে।
ইউক্রেনে রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র হামলার প্রেক্ষাপটে শিল্পোন্নত জি-সেভেন দেশগুলো বলেছে, যতদিন দরকার, ততদিন তারা ইউক্রেনকে সমর্থন দিয়ে যাবে।জরুরি একটি ভার্চুয়াল বৈঠকে তারা বলেছে, ইউক্রেনের জন্য তারা সামরিক, কূটনৈতিক আর মানবিক সহায়তা দিয়ে যাবে।