স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চিকিৎসকদের প্রেসক্রিপশন ছাড়া ওষুধের দোকানে অ্যান্টিবায়োটিক বিক্রি করতে দেয়া হবে না। যদি কেউ তা করে তবে তাদের ওষুধের দোকানের লাইসেন্স বাতিল করা হবে।
- শিশুদের ব্যাডমিন্টন উপহার দিলেন প্রধানমন্ত্রী
- * * * *
- দেশের চাহিদা মিটিয়ে মাংস রপ্তানির উদ্যোগ নেয়া হবে: প্রতিমন্ত্রী টুকু
- * * * *
- ‘অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ’
- * * * *
- নারায়ণগঞ্জে ট্রাকচাপায় মসজিদের ইমাম নিহত
- * * * *
- মারা গেছেন বিশিষ্ট নাট্যকার ও নির্মাতা মাতিয়া বানু শুকু
- * * * *
নির্বাচনে ইভিএম থাকলো না কি ব্যালট থাকলো সেটা বড় কথা নয়। ব্যালট বা ইভিএমের চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচনই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
জাতীয় গ্রিডে ত্রুটির কারণে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে। দুপুরের পর থেকে লোডশেডিং চলছে অনেক এলাকায়। তবে রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি)।
জাতীয় গ্রিডের একটি সঞ্চালন লাইনে বিভ্রাটের কারণে রাজধানী ঢাকাসহ রাজশাহী, খুলনা, বরিশাল বিভাগসহ দেশের এক-তৃতীয়াংশ এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। মঙ্গলবার সকালে দেড় ঘণ্টা পর্যন্ত এসব এলাকা বিদ্যুৎহীন ছিল।
পাবনা প্রতিনিধি: পাবনা জেলার সর্বত্র সংক্রামক কনজাংটিভাইটিস রোগের প্রকোপ বেড়েছে। ফলে হাসপাতালসহ এলাকায় চোখের ড্রপের সংকট তৈরি হয়েছে।
কোভিড-১৯ সংক্রমণ বেড়ে যাওয়া এবং রুশ হামলার কারনে স্বাস্থ্য ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার প্রেক্ষিতে ইউক্রেন কর্তৃপক্ষ রাজধানীবাসীকে আবারো মাস্ক পরার নির্দেশ দিয়েছে।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় লিগের ম্যাচ শেষে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল সমর্থকরা। শনিবার রাতের এই ঘটনায় প্রায় ২০০ সমর্থক নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। তবে বিবিসির সূত্র মতে নিহত হয়েছেন ১২৫ জন।
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছায়া জাতিসংঘের (ডিইউমুনা) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ফারিহা ফাইয়াজ হিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাদিয়া বিনতে জামান।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূলে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ সময় ৩০ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা।
লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চরণশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। তাই সমুদ্রবন্দরগুলোয় তোলা হয়েছে তিন নম্বর সতর্কতা সংকেত। সোমবার (৩ অক্টোবর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।