মেক্সিকোর উত্তরাঞ্চলে জ্বালানি তেলবাহী একটি ট্রাকের সাথে বাসের সংঘর্ষে অন্তত ১৮ জন নিহত হয়েছে। কর্তৃপক্ষ এ খবর জানিয়েছে।
রংপুরের তারাগঞ্জ উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নবজাতকসহ তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও সাতজন।
রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে নিখোঁজ রয়েছেন চার জন। তাৎক্ষণিকভাবে নিখোঁজদের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিখোঁজ নৌকা আরোহীদের উদ্ধারে অভিযান শুরু করেছেন ফায়ার সার্ভিসের ডুবুরিরা।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ রোববার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।
যাত্রাবাড়ীর কলাপট্টি এলাকার একটি রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে চলে এসেছে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন প্রায় পৌণে দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এশিয়ার কাপ ১৫তম আসরের ফাইনালে আজ মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইটি এবার সংক্ষিপ্ত ভার্সনে আয়োজন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।
দেশে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। এছাড়া আক্রান্ত হয়েছেন আরো ২২২ জন।শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান হয়েছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (ডিএসএইচই) সহযোগিতায় ডিজিটাল পার্সোনাল লোন চালুর মাধ্যমে এমপিও ভুক্ত শিক্ষকদের জন্য ল্যাপটপ কেনা সহজ করেছে ব্র্যাক ব্যাংক।
মৌলভীবাজারে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাতের অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম প্রীতম দাশ। তিনি ‘রাষ্ট্র সংস্কার আন্দোলন’ নামে একটি সংগঠনের কর্মী।
১৯ জুলাই থেকে দেশে বিদ্যুতের ঘাটতি কমাতে চলছে শিডিউল ভিত্তিক লোডশেডিং। প্রতিদিনই রাজধানীর বিভিন্ন এলাকায় সকাল থেকে রাত পর্যন্ত দফায় দফায় লোডশেডিং কার্যক্রম পরিচালনা হচ্ছে। আজ শনিবার সকাল ১০টা থেকেও সেই ধারাবাহিকতায় শুরু হবে লোডশেডিং কার্যক্রম।