চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় ১১ জন নিহতের ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেনকে আসামি করে মামলা করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি)। শনিবার (৩০ জুলাই) ভোরে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
বর্ষা মৌসুমের কারণে মাঝে মাঝে বৃষ্টি হওয়ায় ঢাকার বাতাসের মান 'মধ্যম' অবস্থায় রয়েছে।শনিবার সকাল ৮টা ৪২ মিনিটে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৬৫ রেকর্ড করা হয়েছে। বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬তম স্থানে রয়েছে।
চাঁদপুর সদর উপজেলয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। শুক্রবার রাতে উপজেলার বাগড়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এছাড়া এ ঘটনায় অটোরিকশারচালক আহত হয়েছেন।
রাজধানীর কাফরুল এলাকায় সাত তলা ভবন থেকে পড়ে তানিয়া (২০) নামে এক গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে দেশে বিদ্যুৎ সাশ্রয়ে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এর মধ্যে অন্যতম হলো এলাকাভিত্তিক লোডশেডিং। সরকারের ঘোষণা অনুযায়ী, গত ১৯ জুলাই থেকে এই লোডশেডিং শুরু হয়েছে।
১৪৪৪ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা এবং পবিত্র আশুরার তারিখ নির্ধারণের লক্ষ্যে বৈঠকে বসছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো চারজনের মৃত্যু হয়েছে। আর এ সময়ের মধ্যে করোনা শনাক্ত হয়েছে আরো ৬১৮ জনের।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আমন্ত্রণে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান প্যারিস সফর করছেন। বুধবার সালমান প্যারিস পৌঁছান।
খুলনার বটিয়াঘাটায় একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় ছয়জনের বিরুদ্ধে আজ বৃহস্পতিবার রায় ঘোষণা করা হবে।
বাংলাদেশে ডলারের দাম খোলাবাজারে সর্বোচ্চ ১১০ টাকায় পৌঁছানোর পর যাদের জরুরি ভিত্তিতে ডলার প্রয়োজন, তারা বড় সমস্যায় পড়েছেন। বিশেষ করে চিকিৎসার জন্য যাদের বিদেশে যেতে হচ্ছে, তারা সঙ্কটে পড়েছেন। একইসাথে শিক্ষার জন্য বিদেশ যাত্রাসহ বিভিন্ন ক্ষেত্রেই নানা সমস্যার অভিযোগ পাওয়া যাচ্ছে।