‍

রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

রংপুর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

পূর্ব ঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে এনা, নাবিল, সৌখিন ও শাহ ফতেহআলী পরিবহনের কিছু কিছু বাস চলাচল করতে দেখা গেছে। বেতন ভাতা পরিশোধ থাকায় কর্মবিরতি নেই তাদের শ্রমিকদের।

বৈষম্য বিরোধী বিল-২০২২ সংসদে উত্থাপন

বৈষম্য বিরোধী বিল-২০২২ সংসদে উত্থাপন

সমান অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় বৈষম্য নিরোধে সংসদে ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংসদে উত্থাপিত হয়েছে।আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ জাতীয় সংসদে ‘বৈষম্য বিরোধী বিল-২০২২’ সংসদে উত্থাপন করলে তা ৩০ দিনের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেয়ার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

দেশের ‘স্বচ্ছ’ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ব্লিঙ্কেনকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

দেশের ‘স্বচ্ছ’ নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ব্লিঙ্কেনকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে বাংলাদেশের ‘স্বচ্ছ ও স্বাধীন’ নির্বাচন কমিশন সম্পর্কে অবহিত করেছেন। এবং বিএনপিকে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে তাকে উৎসাহিত করার পরামর্শ দিয়েছে।

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে: মোমেন

র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সময় লাগবে: মোমেন

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে আরও সময় লাগবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এক্ষেত্রে এ সংক্রান্ত কমিটির সদস্যদের সন্তুষ্ট করতে হবে বলেও জানান তিনি।

চাঁদাবাজিদের জিম্মি ব্যবসায়ীরা

চাঁদাবাজিদের জিম্মি ব্যবসায়ীরা

স্থানীয় পুলিশ ও পেশাদার চাঁদাবাজচক্রের সদস্যদের কাছে জিম্মি হয়ে পড়েছে দেশের ব্যবসায়ীরা। এলাকাভিত্তিক বিভিন্ন খাত থেকে নিত্যদিন চাঁদা তুলছে। এসব খাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-অস্থায়ী কাঁচাবাজার, অস্থায়ী খাবার দোকান, বিভিন্ন ধরনের নিষিদ্ধ যানবাহন, রাস্তা ও ফুটপাত দখলে নিয়ে বসানো দোকানপাট।

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাইডেন

বাংলাদেশের সাথে অংশীদারিত্ব বাড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাসী বাইডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা এক চিঠিতে আগামী ৫০ বছরে ওয়াশিংটন ও ঢাকার মধ্যে অংশীদারিত্ব আরো বাড়ানোর ব্যাপারে দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন।

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্দ ক্যাবরাল পদত্যাগ করেছেন। সোমবার (৪ এপ্রিল) দেশটির সব মন্ত্রী পদত্যাগ করার পরই এ ঘোষণা দিলেন তিনি।

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত ইমরান খান দায়িত্ব পালন করবেন

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগের আগ পর্যন্ত ইমরান খান দায়িত্ব পালন করবেন

তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নিয়োগ দেয়ার আগ পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। পাকিস্তানের প্রেসিডেন্ট ডক্টর আলিফ আলভির কার্যালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়েছে।

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ফরিদপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

ফরিদপুরের সালথায় ব্যাটারি চালিত অটোরিকশা আটকে রাখাকে কেন্দ্র করে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এই সময় বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটেরও খবর পাওয়া যায়। রোববার উপজেলার গট্টি ইউনিয়নে রাত ১০টা থেকে রাত ২টা পর্যন্ত এই সংঘর্ষ চলে।