ফিলিস্তিনের দীর্ঘ দিনের সমস্যার স্থায়ী সমাধানের উদ্দেশে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকরী পদক্ষেপ নেয়ার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের সভাপতির আয়োজিত মধ্যপ্রাচ্য বিষয়ক এক আলোচনায় অংশ নিয়ে জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবাব ফাতিমা বিশ্ব দরবারে ফিলিস্তিন সমস্যা সমাধানের কথা তুলে ধরেন।
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
- নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ, কে কোন চরিত্রে?
- * * * *
- ‘চরকি আরকা’স নেক্সট মডেল’ আসছে চরকিতে
- * * * *
- বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ
- * * * *
সাপ্তাহিক ছুটিতে অনেকে গ্রামের বাড়িতে যাচ্ছেন আবার ঈদ উদযাপন শেষে এখনো রাজধানীতে কর্মস্থলে ফিরছেন দক্ষিণবঙ্গের অসংখ্য মানুষ। এতে শুক্রবার (২১ মে) সকাল থেকে শিমুলিয়া-বাংলাবাজার নৌপথের ফেরিতে উভয়মুখী যাত্রী ও যানবাহনের উপচেপড়া ভিড় লক্ষ করা গেছে।
নতুন অর্থবছরের জন্য আগামী ৩ জুন বাজেট প্রস্তাব সংসদের সামনে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তবে করোনা মহামারীর কারণে গত বছরের মতো এবারো বাজেট অধিবেশন হবে সংক্ষিপ্ত। তার আগে ২ জুন বিকেল ৫টায় শুরু হবে অধিবেশনের। পরদিন অর্থমন্ত্রী প্রস্তাব উপস্থাপন করলে শুরু হবে তার ওপর আলোচনা।
অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হয়রানিমূলক মামলা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার দ্রুত মুক্তির দাবিতে পাবনা প্রেসক্লাবের টানা তিনদিনের প্রতিবাদ কর্মসূচির শেষ দিনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়েছে।
রাষ্ট্রীয় নথি চুরি এবং অনুমতি ছাড়া সেই নথির ছবি তোলার অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে করা মামলার জামিন শুনানির আদেশের জন্য আগামী রোববার (২৩ মে) দিন ধার্য করেছেন আদালত।
দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৬ জনের মৃত্যু হয়েছে।
ইবি প্রতিনিধি : দৈনিক প্রথম আলাের জ্যেষ্ঠ প্রতিবেদক অনুসন্ধানী সাংবাদিক রােজিনা ইসলামের মুক্তি ও সারাদেশে লেখক–সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে ভার্চুয়াল মানববন্ধন করেছে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
রাজধানীর পল্লবীতে শাহিন উদ্দিন নামে এক ব্যাক্তিকে তার ছেলের সামনে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এম এ আউয়ালকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের ইন্টেলিজেন্স (গোয়েন্দা) উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ খায়রুল ইসলাম বৃহস্পতিবার (২০ মে) সকালে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
সৌদি আরবগামী সব ফ্লাইট পরিচালনা ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সৌদি কর্তৃপক্ষের সৌদি আবর গমনের কিছু বিধি নিষেধের কারেণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে।