‍

ঠাকুরগাঁওয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

ঠাকুরগাঁওয়ে লালন সাঁইয়ের তিরোধান দিবসে স্মরণানুষ্ঠান

বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘লালন স্মরণানুষ্ঠান’।

শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইলে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

টাঙ্গাইলে লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

টাঙ্গাইলে অসাম্প্রদায়িক চেতনার আলোকবর্তিকা, আধ্যাত্মিক সাধক ও বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। 

শনিবার (১৭ অক্টোবর) জেলা প্রশাসনের উদ্যোগে ও জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

একা জবাই করলে সেই প্রাণীর মাংস খাওয়া কি হালাল হবে?

একা জবাই করলে সেই প্রাণীর মাংস খাওয়া কি হালাল হবে?

গোশত মানুষের প্রিয় খাবার। বিভিন্ন হালাল প্রাণীর গোশত খাওয়া মুসলিমদের জন্য বৈধ। পশুর জবাই শুদ্ধ হওয়ার জন্য একাধিক ব্যক্তি থাকা বা কাউকে সঙ্গে রাখা জরুরি কিনা বা এক ব্যক্তি নিয়ম অনুযায়ী জবাই করলেই তা হালাল হবে কিনা?

জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

জিম্বাবুয়ের বিপক্ষে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই জিম্বাবুয়ের বিপক্ষে  ৯৯ রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকদের দেওয়া ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগারদের ব্যাটিং লাইনআপ পুরোপুরি ধসে পড়ে, ফলে ১৭২ রানেই অলআউট হয়ে যায় দল। তাতে ৯৯ রানের এই বড় হারে ত্রিদেশীয় টুর্নামেন্টে শুরু করল লাল-সবুজের প্রতিনিধিরা।

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ১৯ অক্টোবর

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। 

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাক্ষাৎকার নেওয়া হবে।

বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত

বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত

ঝিনাইদহে আপন বড় ভাইয়ের কোদালের কোপে ছোট ভাই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে সদর উপজেলার সাগান্না ইউনিয়নের বকশিপুর-চাঁদপুর গ্রামে। নিহত সোহান মন্ডল(৩৫) ওই গ্রামের ইজাল ফকিরের ছেলে। 

মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

মুন্সীগঞ্জে নদীতে গোসলে নেমে শিশু নিখোঁজ

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মধ্য ভাটের চর এলাকায় ফুলদী নদীতে গোসল করতে নেমে মো. রাফি মিয়া (৭) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। নিখোঁজ শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

পাঠ‍্যবইয়ের মান তদারকিতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন

পাঠ‍্যবইয়ের মান তদারকিতে ছাপাখানায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন রিমন

প্রাথমিক, মাধ্যমিক ও এবতেদায়ি মাদ্রাসার পাঠ্যপুস্তক ছাপার অগ্রগতি সরেজমিনে দেখতে রাজধানীর তেজগাঁওয়ে একটি ছাপাখানা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক বিশেষ সহকারী ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন।

 

পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে

পাঁচ মাস ধরে ধর্ষণের অভিযোগ, এনসিপি নেতা কারাগারে

বান্দরবানে বিয়ের আশ্বাসে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যসিং মারমাকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

রিসোর্টে অগ্নিকাণ্ড: এখনো খোঁজ মেলেনি দুইজনের

রিসোর্টে অগ্নিকাণ্ড: এখনো খোঁজ মেলেনি দুইজনের

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১০ জনের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।