করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়া হচ্ছে, এমন হাসপাতালে নকল মাস্ক ও পিপিই দেয়ার অভিযোগ উঠেছে। নকল মাস্ক ও পিপিইর কারণে চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্যকর্মীদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
করোনাভাইরাস পরিস্থিতির কারণে আয় কমে যাওয়ায় গত মার্চ ও চলামান এপ্রিল মাসের ভাড়া মওকুফের দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ সমিতি।
করোনাভাইরাস পরিস্থিতি সামাল দিতে নতুন করে ৮ হাজার চিকিৎসক ও নার্স নিয়োগ দেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর মধ্যে ২ হাজার চিকিৎসক ও ৬ হাজার নার্স নিয়োগ দেওয়া হবে।
করোনা ভাইরাসের বিস্তার রোধে চলমান সাধারণ ছুটির সময় দেশের বাণিজ্যিক এলাকা ঢাকার মতিঝিল ও দিলকুশা এবং চট্টগ্রামের খাতুনগঞ্জ ও আগ্রাবাদে অবস্থিত সব তফসিলি ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতিতে সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটিও ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। সরকার ঘোষিত সাধারণ ছুটি শেষ হলে পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সমন্বয় করা হবে এবং তা গণমাধ্যমকে জানানো হবে।
দেশে মোট করোনা আক্রান্তদের মধ্যে ৬৮ শতাংশ পুরুষ এবং ৩২ শতাংশ মহিলা। ২১-৩০ বছরের মধ্যে সর্বাধিক ২৪ শতাংশ আক্রান্ত রোগী বলে জানা গেছে।
করোনাভাইরাসের প্রকোপ স্থবির হয়ে পড়েছে দেশ। যা বেড়েই চলছে। এতে অসহায় হয়ে পড়েছে শ্রমজীবী সাধারণ মানুষ।
অসহায় ও গরীব মানুষের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বাংলাদেশে আগামী শনিবার রোজা শুরু হবে কিনা, সেজন্য শুক্রবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে এ সভায় ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ সভাপতিত্ব করবেন।
দেশের ৬৪ জেলার মধ্যে ৫৮টিতেই করোনা রোগী পাওয়া গেছে। সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে ঢাকা জেলায়। যেখানে মোট রোগীর প্রায় ৭৩ শতাংশ শনাক্ত হয়েছে।