মেহেরপুরের গাংনীতে অভিযান চালিয়ে জাতীয় সংসদ নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘন করে দেওয়ালে পোস্টার লাগানোর দায়ে দুইটি প্রচারণা অফিস থেকে ৫ হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
জাতিসংঘ কর্মীদের স্বয়ংক্রিয় পদ্ধতিতে ভিসা দেয়ার ব্যবস্থা বন্ধ করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। তেল আবিব বলেছে, জাতিসংঘের কোনো কোনো কর্মকর্তা-কর্মচারী গাজার ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সহযোগী হিসেবে কাজ করছেন।
অস্ট্রেলিয়াকে অল আউট করার পর গতকাল দ্বিতীয় দিনে প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে পাকিস্তানও খেই হারিয়েছে। অজি বোলারদের তোপে সুবিধা করে ওঠতে পারেননি বাবর আজমরা।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা মামলার রায় ঘোষণার জন্য আজ (২৮ ডিসেম্বর) দিন ধার্য রয়েছে।
মানিকগঞ্জে গণসংযোগ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। এসময় তিনি বলেন, মানিকগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে।
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ মো. উকিল উদ্দিন (৭২) নামে এক কয়েদির ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে।
জামালপুর-৫ সদর আসনে নৌকা ও ঈগলের সমর্থকদের মাঝে সংঘর্ষে ইউপি সদস্যসহ অন্তত ৫ জন আহত হয়েছে।
ব্র্যাক ব্যাংক লিমিটেডে ‘অফিসার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে।
‘এর আগে নির্বাচনের সময় অনেক কাজ থাকত। দিনরাত কাজ করে দম নেয়ার সময় পেতাম না। এবার দল অল্প কয়েকটা। তাই পোস্টারের অর্ডারও অন্যবারের চেয়ে অনেক কম।’
দেশে বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১৪ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে।