আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনে অংশ নেওয়া স্বতন্ত্র প্রার্থীরা আমাদের দলের হলেও তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবেই ভাবতে হবে।’
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে এলাকায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের সাথে গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নূরে আলম সিদ্দিকি।
সরকারের পদত্যাগের এক দফা দাবি ও অসহযোগ আন্দোলন সফলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে কুমিল্লায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।
অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলায় আহমেদ জামাল আল মাধউন নামে আল রাই এজেন্সির ডেপুটি ডিরেক্টর নিহত হয়েছেন। চলমান আগ্রাসনে এ পর্যন্ত ১০১ জন সাংবাদিক নিহত হয়েছেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী (বীর উত্তম) বলেছেন, ’৭১ সালে সখীপুরের সকল মানুষের সহযোগিতা নিয়ে এখানে যুদ্ধ করেছি। এই এলাাকার সবাই আমার সাথে যুদ্ধ করেছে। তাই এখানে আমার কাছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির কোনো ভেদাভেদ নাই।’
৬ দশমিক ৩ মাত্রায় শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে তাইওয়ান। রোববার (২৪ ডিসেম্বর) দেশটির পূর্ব উপকূলের কম জনবহুল একটি অঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে।
চাঁপাইনবাবগঞ্জে মসজিদের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে আটটার দিকে পৌর এলাকার ফুড অফিস মোড় জামে মসজিদের সামনে বিকট শব্দে ককটেল দুটি বিস্ফোরিত হয়। এতে কোনো হতাহত না হলেও আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা। পরে পুলিশ গিয়ে বিস্ফোরিত ককটেলের আলামত সংগ্রহ করে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার (২৪ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার ২৪ ডিসেম্বর ২০২৩ বিনিময় হার তুলে ধরা হলো-
পৌষের শুরুতে নওগাঁয় জেকে বসেছে শীত। উত্তরের হিমেল হাওয়া আর কুয়াশার কারণে জেলায় তাপমাত্রা নিম্নমুখী।রোববার (২৪ ডিসেম্বর) সকাল ৬টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে বদলগাছি আবহাওয়া অফিস।