‍

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

এইচএসসির সম্পূরক পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ২০২৬ সালের এইচএসসি (সাপ্লিমেন্টারি) পরীক্ষার ফরম পূরণের সময় তিনদিন বাড়িয়েছে। রবিবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

লেলাং ভেঙে গোপালঘাটাকে নতুন ইউনিয়ন করার ঘোষণা এমপির

লেলাং ভেঙে গোপালঘাটাকে নতুন ইউনিয়ন করার ঘোষণা এমপির

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার লেলাং ইউনিয়ন থেকে গোপালঘাটা গ্রামকে পৃথক করে স্বতন্ত্র ইউনিয়ন গঠনের ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম-২ আসনের সংসদ সদস্য (এমপি) সরোয়ার আলমগীর। 

চট্টগ্রামে তিন অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

চট্টগ্রামে তিন অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় সনাতন প্রযুক্তিতে পরিচালিত তিনটি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে চিমনি ও কিলন গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর।

১৭ বছর সংস্কার হয়নি সড়ক, চাঁদা তুলে সড়ক মেরামতে নামলেন গ্রামবাসী

১৭ বছর সংস্কার হয়নি সড়ক, চাঁদা তুলে সড়ক মেরামতে নামলেন গ্রামবাসী

দীর্ঘ ১৭ বছরেও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরে বারবার ধরনা দিয়েও মেলেনি প্রতিকার। অবশেষে নিজেদের দুর্ভোগ কমাতে নিজেরাই উদ্যোগ নিয়েছেন গ্রামবাসী।

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রংপুরে ট্রাকের ধাক্কায় কাউনিয়া উপজেলায় মোটরসাইকেল আরোহী সাইফুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে রংপুর-কুড়িগ্রাম মহাসড়কের ভেলুপাড়া বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী সাইফুল কুড়িগ্রাম জেলার রাজারহাট নাজিমখান বাজার সংলগ্ন নাউথোয়া গ্রামের ফুল মিয়ার ছেলে।
 

জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ

জালেই ধরা পড়লো ১০ লাখ টাকার মাছ

 

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ উপকূলে একটি মাছ ধরার ট্রলারের জালে একসঙ্গে ধরা পড়েছে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ। এ

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

সিলেটে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে আগুন

সিলেট নগরীর উপশহরে গ্রামীণ ব্যাংকের একটি এরিয়া অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ব্যাংকের এক কর্মকর্তার ব্যবহৃত গাড়ি ও কার্যালয়ের গুরুত্বপূর্ণ কাগজপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

সংসদের মর্যাদা রক্ষায় সদস্যদের সহনশীল আচরণের আহ্বান স্পিকারের

সংসদের মর্যাদা রক্ষায় সদস্যদের সহনশীল আচরণের আহ্বান স্পিকারের

জাতীয় সংসদের মর্যাদা ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সরকারি দল, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের আরও বেশি পরমতসহিষ্ণুতা প্রদর্শন এবং একে অপরের বক্তব্য ধৈর্যসহকারে শোনার আহ্বান জানিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

 

বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

বাসচাপায় মোটরসাইকেল চালক নিহত

মামাতো ভাইকে নিতে গিয়ে বাসচাপায় প্রাণ গেল সৌরভ ফালিয়া (২২) নামে এক তরুণের। রবিবার সন্ধ্যা ৭টার দিকে বরিশালের আগৈলঝাড়া উপজেলার জোবারপাড় বড় মগড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সৌরভ ফালিয়া বরিশালের বানারীপাড়া উপজেলার বিশারকান্দি গ্রামের বাসিন্দা সুধীর ফালিয়ার ছেলে।

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত। দুপুরে (১৫ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।