‍

গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

গলায় ওড়না পেঁচিয়ে তরুণীর আত্মহত্যা

সিলেটে নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে এক তরুণী আত্মহত্যা করেছেন। খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।রোববার (১৭ সেপ্টেম্বর) রাতে সিলেট মহানগর পুলিশের শাহপরান (রহ.) থানার ওসি আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন দুপুরে মহানগরীর শাহপরান থানার নিপবন মনিপুরীপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

আর্জেন্টিনাকে কাঁদিয়ে চ্যাম্পিয়ন ব্রাজিল

লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যকার যেকোনো লড়াইকে ঘিরেই তুমুল উত্তেজনা বিরাজ করে সমর্থকদের মধ্যে। জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক প্রতিযোগিতা, বিচ ফুটবল কিংবা ফুটসাল; সব কিছু ছাপিয়ে এই দুই দলের লড়াই মানেই যেন ভিন্ন রকম এক রোমাঞ্চ। এবার কনমেবল অনূর্ধ্ব-২০ ফুটসালের নবম আসরের ফাইনালে মুখোমুখি এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফাইনালে লে আলবিসেলেস্তেদের ১-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সেলেসাওরা।

বিশ্বে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায় প্রতি ১০ জনে ১ জন

বিশ্বে ক্ষুধার্ত অবস্থায় ঘুমাতে যায় প্রতি ১০ জনে ১ জন

এই মুহূর্তে বিশ্বের ৭০ কোটি মানুষ জানে না, তারা আবার কখন খেতে পারবে বা আদৌ পারবে কি না, আর ৭৮ কোটিরও বেশি মানুষ অর্থাৎ প্রতি দশ জনে এক জনকে রোজ ক্ষুধার্ত অবস্থায় ঘুমোতে যেতে হয়। সাড়ে ৩৪ কোটিরও বেশি মানুষের কাছে খাদ্যের কোনও নিরাপত্তা নেই।

দেশের ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের ১৪ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

দাঁতে কখন রুট ক্যানেল চিকিৎসা প্রয়োজন

দাঁতে কখন রুট ক্যানেল চিকিৎসা প্রয়োজন

ক্যারিজ বা আঘাতজনিত কারণে দাঁতের স্তর ক্ষয়প্রাপ্ত হয় কিংবা দন্তমজ্জায় বা পাল্পে ইনফেকশন হয়। সে ক্ষেত্রে অনেক সময় দাঁতের রুট ক্যানেল চিকিৎসার দরকার হয়ে পড়ে।

বোয়ালমারীতে সাপের দংশনে নারীর মৃত্যু

বোয়ালমারীতে সাপের দংশনে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সাপের দংশনে সুনিতা বিশ্বাস (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টায় তাকে সাপে দংশন করলে মধ্যরাতে সে মারা যায়। ওই নারী উপজেলার শেখর ইউনিয়নের চাপখন্ড গ্রামের গোলক বিশ্বাসের স্ত্রী। 

কসবায় গাঁজাসহ তিন নারী আটক

কসবায় গাঁজাসহ তিন নারী আটক

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৫ কেজি গাঁজাসহ তিন নারী পাচারকারীকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে উপজেলার বিনাউটি ইউনিয়নের চাপিয়া এলাকার চাপিয়া-আদ্রা সড়ক থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। 

স্ট্যাম্প ও কোর্ট ফি’র চরম সংকট, ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

স্ট্যাম্প ও কোর্ট ফি’র চরম সংকট, ব্যবস্থা নিতে সুপ্রিম কোর্টের নির্দেশ

বাংলাদেশ সুপ্রিম কোর্টসহ দেশের সব নিম্ন আদালত ও ট্রাইব্যুনালে স্ট্যাম্প, কার্টিজ পেপার, কোর্ট ফি ও ফলিও’র স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক গেলেন। এর আগে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট রোববার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা ১২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।