ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের মাঝিবাড়ি নামক স্থানে ট্রাকের চাপায় ফজলু মুন্সি (৪৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন।
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজে জমে থাকা হাঁটুপানিতে দাঁড়িয়ে জলাবদ্ধতা নিরসনের দাবিতে প্রতিবাদী মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা।
বিশ্বের সবচেয়ে বড় রেইনফরেস্ট অ্যামাজনকে বাঁচানোর জন্য ব্রাজিলে জোটের শীর্ষ সম্মেলনে সিদ্ধান্ত নিল আট দেশ।
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে আলমসাধু চালক আজাদ হোসেন হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ঝিনাইদহের দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা এ দন্ডাদেশ প্রদাণ করেন।
বিশ্বের অন্যতম পোশাক আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। গত ৫ বছরে (২০১৭-২০২২) বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের পোশাক আমদানি ১৩ দশমিক ৯৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে, অপরদিকে বিশ্বের অন্যান্য দেশ থেকে তাদের বার্ষিক আমদানি বেড়েছে ৪ দশমিক ৫০ শতাংশ।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার ঘটনায় আজীবন বহিষ্কৃত আশিকুল ইসলাম বিটুর ক্লাসে ফেরার ঘটনায় ক্লাস বর্জন করে বিক্ষোভ করছেন সাধারণ শিক্ষার্থীরা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বরে ঘোষণা করা হবে। এ ছাড়া নির্বাচনের দিন সকালে ভোটকেন্দ্রে ব্যালট পেপার পৌঁছে দেওয়া হবে।
জনতা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে ‘জনতা ব্যাংক পিএলসি’ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আজ বুধবার বিকেলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেয়া হবে।এ তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।
আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস। আদিবাসীদের অধিকার সুরক্ষার জন্য ১৯৯৪ সালে ৯ আগস্টকে ‘আদিবাসী দিবস’ ঘোষণা করেছে জাতিসংঘ। এরপর থেকেই বিশ্বের বিভিন্ন দেশে নানা আয়োজনের মধ্যে দিয়ে এ দিবসটি পালিত হয়ে থাকে।