তিউনিসিয়ার উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবিতে চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও ৫১ জন।
বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট আজ সোমবার রাজধানীর ঢাকায় সমাবেশ করবে। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।
চাঁদের কক্ষপথে প্রবেশ করার পর প্রথমবারের মতো ছবি পাঠিয়েছে ভারতের চন্দ্রযান-৩। চাঁদের গা-ঘেঁষে থাকা অবস্থায় সেই ছবি পাঠাল ভারতীয় মহাকাশযানটি।
অবশেষে অপেক্ষার অবসান। বাংলাদেশে পৌঁছেছে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের ট্রফি। রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ট্রফিবাহী বিমান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
ফেনীতে আশংকাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগী। শনাক্ত বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন স্বাস্থ বিভাগ। প্রতিদিনই নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে হাসপাতাল গুলোতে।
মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় সাগরে আছড়ে পড়ছে বিশাল বিশাল ঢেউ। উত্তাল সাগরে টিকতে না পেরে সুন্দরবন ও বাগেরহাটসহ উপকূলের বিভিন্ন মৎস্য বন্দরে আশ্রয় নিয়েছে কয়েক হাজার ফিশিং ট্রলার।
এলিট ডুয়েল রিং ডিজাইন, স্মার্ট আউটলুক, ৪৪ ওয়াটের সুপার ফাস্ট চার্জিং এবং ৬.৬৪ ইঞ্চি ফুল এইচডিপ্লাস সান লাইট ডিসপ্লে নিয়ে বাংলাদেশে যাত্রা শুরু করেছে ভিভো ওয়াই ২৭। চলছে প্রি-বুকিং।
নওগাঁর মান্দায় প্রেম করে বিয়ে করার কারণে মেয়ের পরিবারের হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মানিক চন্দ্র প্রামাণিক ও কথা বসাক নামে এক ভুক্তভোগী দম্পতি।
পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত কমপক্ষে ৩০ জনের বেশি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন।
কৃষি উৎপাদন বাড়াতে চলতি অর্থবছরে কৃষকদের ৩৫ হাজার কোটি টাকা ঋণ দেবে বাণিজ্যিক ব্যাংকগুলো।
রোববার নতুন অর্থবছরের জন্য কৃষি ও পল্লী ঋণ নীতিমালা এবং কর্মসূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।