রাজনীতির চলমান সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি।আজ বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
নরসিংদীর শিবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অজ্ঞাত যানের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ তিনজন নিহত হয়েছেন।
পূর্ব আফ্রিকার দেশ উগান্ডায় নৌকা ডুবে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন ৫ জন। ডুবে যাওয়া নৌকাটিতে তাজা খাবার ও মাছ বহন করা হচ্ছিল এ
সুনামগঞ্জে কারাগারে থেকে মুক্তি পেয়েছেন বুয়েটের ২৪ জনসহ ৩২ শিক্ষার্থী। তারা টাঙ্গুয়ার হাওরে গ্রেপ্তার হয়েছিল। তবে শিক্ষার্থীদের মধ্যে দুইজন শিশু ছিল, তাদের জন্যও জামিনের প্রার্থনা করা হয়েছে। এই শিশুদের শুনানি হবে শিশু আদালতে।
ঢাকাসহ দেশের ১৯ জেলার ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
ব্যাংক ঋণ নেওয়ার ক্ষেত্রে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে ঋণ নিতে হলে গ্রাহকের আঙ্গুলের ছাপের প্রয়োজন হবে। সেই সঙ্গে ঋণ ডকুমেন্ট তৃতীয় পক্ষকে পড়ে শুনাতে হবে।
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি ছুটি আরও দু’দিন বেড়েছে। এই ছুটির কথা আজ বুধবার (১ আগস্ট) ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রীয় ভবন নবান্ন থেকে এই দু’দিন ছুটির ঘোষণা করেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস এর।
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনার মামলায় জামায়াত-শিবিরের ১৫ নেতাকর্মীকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (০২ আগস্ট) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাহানের আদালত এই আদেশ দেন।
দেশে বুধবার (০২ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ৩২ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী এমপি বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনে নারীর অর্থবহ অংশগ্রহণ অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র প্রতিষ্ঠার পূর্বশর্ত।