সিলেট-তামাবিল সড়কের দরবস্ত এলাকায় একটি বাস একটি ইজিবাইককে (ব্যাটারিচালিত রিকশা) চাপা দিলে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। শুক্রবার রাত ১০টার দিকে দরবস্ত এলাকার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার কুমারখালীতে গরু চুরির সালিশে দু'পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের জন্য অপেক্ষা করেও আয়োজকদের কারণে তার সঙ্গে দেখা হয়নি বাংলাদেশ দলপতি জামাল ভূঁইয়ার।
সিরিজের হার বাঁচাতে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে অসহায় আত্মসমর্পণের পর আজ জয়ের কোনো বিকল্প নাই সাকিবদের সামনে। তাছাড়া ঘরের মাঠে আফগানিস্তানের কাছে সিরিজ হারের লজ্জাও তো এড়াতে হবে! বিপরীতে প্রথম ম্যাচে জয় পাওয়ায় আফগানিস্তান মাঠে নামবে সিরিজ নিশ্চিত করতে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
নেত্রকোনার পূর্বধলায় জামধলা বাজারে কংশ নদের খেয়া ঘাটে নৌকা ডুবে নিখোঁজ থাকা স্বাপন ও সোহেল নামের দুই যুবকের লাশ উদ্ধার হয়েছে।
যশোরে বাস-ইজিবাইক সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। এদের মধ্যে একই পরিবারের পাঁচজন রয়েছেন বলে জানা গেছে।
কাল দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। দ্বিতীয় ওয়ানডের আগে আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী।
রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল অংশে মেট্রোরেলের পরীক্ষামূলক চলাচল শুরু হয়েছে। পরীক্ষামূলক চলাচলের তিনটি ধাপের মধ্যে এটি প্রথম।
বিএনপিকে সংলাপে ডাকা হয়নি জানিয়ে তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘মির্জা ফখরুল সাহেবের সাম্প্রতিক বক্তব্যে মনে হচ্ছে, আমরা যেন তাদেরকে সংলাপের জন্য ডেকেছি। তাদেরকে তো সংলাপের জন্য ডাকা হয়নি।’