সুইডেনে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআনের কপি পোড়ানোর এক ঘটনার প্রতিবাদে ইরাকের রাজধানী বাগদাদের সুইডিশ দূতাবাসে এক দল লোক জোর করে ঢুকে পড়েছে।
লর্ডসের চেনা মাঠে চেনা রূপেই ইংল্যান্ড। চালকের আসনে বসানো না গেলেও দ্বিতীয় দিন শেষে বেশ ভালো অবস্থানে স্বাগতিকরা। বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষে ইংলিশদের স্কোর ৪ উইকেটে ২৭৮ রান, এখনো অস্ট্রেলিয়া থেকে ১৩৮ রানে পিছিয়ে আছে তারা।
এখানে মূল মাংস বিক্রি হচ্ছে সর্বনিম্ন ৬০০ থেকে ৬৫০ টাকার মধ্যেই। ৪টা পা একত্রে বিক্রি হচ্ছে ১০০০ টাকায়। ফ্যাপসা বা এ জাতীয় জিনিস বিক্রি হচ্ছে ৪০০ টাকার মধ্যেই।
হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের উল্লাপাড়া উপজেলার পুকুরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার দ্বিতীয় ও তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছেড়েছেন অধিকাংশ বাসিন্দা। নাড়ির টানে ট্রেন ও বাসে করে ফিরেছেন তারা। বিপুল সংখ্যক মানুষ ঢাকা ছাড়ায় এখন প্রায় ফাঁকা ব্যস্ততম এই নগরী।
রাজধানীর হাইকোর্ট-সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার দেশের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
ভারতে চামড়া পাচার রোধে যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নজরদারিতে আনা হয়েছে বন্দর এলাকাসহ স্থল ও রেলপথ। সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়েছে।
শরীয়তপুরের জাজিরায় বুধবার পারিবারিক কলহে স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে স্বামী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী সাথে পারিবারিক কলহের জের ধরে ঘরের দরজা আটকিয়ে জসিম হাওলাদার (৩৬) তার স্ত্রী তানিয়া বেগমকে (৩২) শাবল দিয়ে পিটিয়ে হত্যা করে।
ঈদুল আজহা উপলক্ষে সুদানে ২৪ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। কিন্তু তাতে কোনো কাজ হয়নি। ঈদের দিনও হামলা-পাল্টা হামলা হয়েছে আফ্রিকার দেশটিতে।