ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ডুজা) ২০২৩-২৪ সেশনের জন্য নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জাগোনিউজ২৪.কম-এর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আল-সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন মুজাহিদ মাহি।
গাজীপুরে পারিবারিক কলহের জেরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে খুন করেছে তার দুই ছেলে। এ ঘটনায় নিহতের ওই দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানাধীন সারদাগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।
গাজীপুরে ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ইজিবাইকের চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সিটি করপোরেশনের সদর থানাধীন আফারখোলা এলাকার মোহাম্মদ আলীর গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহতের নাম-সুজন (৩২)। তিনি কুড়িগ্রামের রৌমারী থানার হেলিপ্যাড এলাকার বাদশা মিয়ার ছেলে।
তফসিলি ব্যাংকের প্রত্যেক শাখায় ছেঁড়া-ফাটা ও ময়লা নোট গ্রহণ করতে হবে। একইসঙ্গে শাখাগুলোতে গিয়ে গ্রাহক সহজে দেখতে পান, এমন জায়গায় ছেঁড়া-ফাটা নোট গ্রহণের নোটিশ দিতে হবে।
আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ঈদের ছুটি একদিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
দেশে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত পূর্বের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে ১২৫ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জুন, ২০২৩) থেকে শুরু হতে যাচ্ছে ক্রীড়াবান্ধব প্রতিষ্ঠান ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ-পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কুইন অব হার্টসের আয়োজনে ‘ওয়ালটন মিডিয়া কাপ টেবিল টেনিস প্রতিযোগিতা-২০২৩।’
যশোরের শার্শায় সাপের কেটে শাহারা (১১) নামের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শাহারা গোড়পাড়া বড়বাড়ির নাসির উদ্দীন (টিপুর ) মেয়ে।
ঈদুল আজহার আগে বাজারে আসছে বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর সম্বলিত ১০০ ও ২০০ টাকার নতুন নোট।
নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে তিনটি চাইনিজ রেস্তোরাঁয় কুড়াল নিয়ে হামলা চালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় কমপক্ষে চার জন আহত হয়েছে। স্থানীয় সময় সোমবার রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।