‍

দুটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

দুটি সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন

জাতীয় সংসদে দুটি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে।মঙ্গলবার (৬ জুন) সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সংসদে কমিটিগুলো পুনর্গঠনের জন্য প্রস্তাব করেন।

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়ের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে পাখিভ্যানে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা তসলিমা খাতুন (২৪) ও মেয়ে মাহি (১৪ মাস) মারা গেছেন।মঙ্গলবার (৬ জুন) রাত পৌনে ৯টার দিকে উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ

গাজীপুরের শ্রীপুরে কলেজছাত্রীকে ডাব খাইয়ে অচেতন করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় কলেজ ছাত্রীর বাবা শ্রীপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

২ দিনে এসেছে ১২৮৮ মেট্রিক টন পেঁয়াজ

২ দিনে এসেছে ১২৮৮ মেট্রিক টন পেঁয়াজ

গত দুই দিনে আমদানি করা ১ হাজার ২৮৮ মেট্রিক টন পেঁয়াজ দেশে এসেছে।কৃষি মন্ত্রণালয় সোমবার (৫ জুন) থেকে পেঁয়াজ আমদানির অনুমতি প্রদান শুরু করেছে। এ পর্যন্ত ৪ লাখ ৩৩ হাজার মেট্রিক টন পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া হয়েছে।

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম

জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশ সপ্তম

জলবায়ু পরিবর্তনের ফলে ঝুঁকিপূর্ণ শীর্ষ ১০টি দেশের মধ্যে বাংলাদেশ সপ্তম। জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশ জাতীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা গ্রহণ করেছে। ২০৫০ সাল নাগাদ এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ২৩০ বিলিয়ন ডলার ব্যয় হবে।

বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদারে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ-ভারত দুই বন্ধুত্বপূর্ণ দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, দুই প্রতিবেশী দেশের সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা উচিত।

সৌদি আরবের লাল তালিকার ঝুঁকিতে বাংলাদেশ

সৌদি আরবের লাল তালিকার ঝুঁকিতে বাংলাদেশ

সকল হজযাত্রীর গত ৩১ মে তিন দিনের মধ্যে ভিসা করানোর নির্দেশ দিয়েছিল ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে ছয়দিন অতিবাহিত হয়েছে। এ সময়ের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক হজযাত্রীর ভিসা করানো সম্ভব হয়নি। মঙ্গলবার পর্যন্ত ৩৩ হাজারের বেশি হজযাত্রীর ভিসা করানো বাকি আছে।

গাড়িবোমা হামলায় আফগান প্রাদেশিক গভর্নর নিহত

গাড়িবোমা হামলায় আফগান প্রাদেশিক গভর্নর নিহত

আফগানিস্তানের বাদাখশান প্রদেশের ডেপুটি গভর্নর নিসার আহমদ আহমাদি গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন। সঙ্গে তার চালকও নিহত হয়েছেন। আহত হয়ছেন অন্তত ছয়জন পথচারী।