যুক্তরাষ্ট্রের ডালাস নগরীর এক ব্যস্ত শপিং মলে এক বন্দুকধারীর গুলিতে বেশ কয়েকজন হতাহত হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শিশুসহ অন্তত ৯ জন গুলিবিদ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশের গুলিতে হামলাকারী নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলাকারীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।
চাঁদপুরের মেঘনায় অভিযান চালিয়ে ৩০ মণ পাঙ্গাসের পোনা জব্দ করা হয়েছে। কোস্টগার্ড সদর উপজেলার আনন্দ বাজার ও লালপুরের মেঘনায় অভিযান চালিয়ে ৩০ মণ পাঙ্গাসের মাছের পোনা জব্দ করা হয়। শনিবার সকালে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর কোস্টগার্ড স্টেশন ও সদর উপজেলা মৎস্য বিভাগ।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, তরুণ প্রজন্মের মতামতকে প্রাধান্য দিয়ে তাদের কর্মদক্ষতাকে কাজে লাগিয়ে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব।
কোথায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘মোকা’? কখন আছড়ে পড়তে চলেছে? শুধুই কি ঘূর্ণিঝড়, নাকি অতিপ্রবল ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে আছড়ে পড়বে?
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ১৫ জনের এবং শনাক্তের হার বেড়ে দুই দশমিক ৯৬ শতাংশে পৌঁছেছে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, বাংলাদেশ ও চীনের উচিত সহযোগিতার জন্য ‘কৌশলগত অংশীদারিত্বকে আরো গভীর করা’ এবং নতুন প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো অন্বেষণ করা।
ছয় দশমিক পাঁচ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে একজন নিহত হওয়ার পরদিন ৫০টিরও বেশি আফটারশকে কেঁপে উঠেছে জাপান। এ ভূমিকম্পে ২৩ জন আহত হওয়ার পাশাপাশি বেশ কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। শনিবার সকালে প্রায় ৫৫টি আফটারশক আঘাত হানে, যার মধ্যে কয়েকটি ছিল বেশ শক্তিশালী।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বি ইউনিটের (মানবিক) স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। দেড় ঘণ্টা সময়সীমার এই ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ৯৫.৩৩ শতাংশ।
জাতীয় সংসদের চীফ হুইপ ও পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সভাপতি নূর-ই-আলম চৌধুরী আজ জাতীয় সংসদ লেকে সৌখিন মৎস্য শিকারীদের জন্য বড়শি দ্বারা মাছ-ধরা কার্যক্রমের উদ্বোধন করেন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার জন্য বড় অনুপ্রেরণা।লন্ডনে কমনওয়েলথ সচিবালয়ের মার্লবরো হাউসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠকে তিনি বলেন, ‘আমার স্ত্রী ও দুই মেয়ে আপনার ভক্ত।’