জাপানে বিপুল পরিমাণ করোনাভাইরাস প্রতিরোধী টিকা ধ্বংস করা হয়েছে। চলতি বছর ফেব্রুয়ারি পর্যন্ত প্রায় ১৬০ কোটি ডলারের ৭ কোটি ৭৮ লাখ টিকা ধ্বংস করা হয়। মূলত মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ার কারণেই এসব টিকা ধ্বংস করে ফেলতে হয়েছে।
ভারতের ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস’-এ জয়া আহসান ও নুসরাত ফারিয়ার দুটি সিনেমা স্থান পেয়েছে। সিনেমা দুটি হচ্ছে, ‘নকশীকাঁথার জমিন’ও ‘পাতালঘর’। কর্ণাটক রাজ্য সরকারের উদ্যোগে আসছে ২৩ মার্চ থেকে শুরু হচ্ছে ‘বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎস’।
ফরাসি সরকারের পেনশন সংস্কার আইনের প্রতিবাদে আবারও রাজধানী প্যারিসের কেন্দ্রস্থলে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে প্রতিবাদকারীরা। স্থানীয় সময় শুক্রবার রাতে কয়েক হাজার বিক্ষোভকারী আগুন ধরিয়ে ও পুলিশের দিকে আতশবাজি ছুঁড়ে তাদের প্রতিবাদ জানায়।
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ‘জুনিয়র অফিসার’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ মার্চ।
বগুড়ার সোনাতলায় জমি নিয়ে বিরোধে মো. তাহেরুল ইসলাম (৪০) নামের এক কৃষক প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। শনিবার বিকেল সাড়ে ৫টায় উপজেলার ছাইতানতলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহেরুল ওই গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
আয়ারল্যান্ডকে ১৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ। যা ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় জয় বাংলাদেশের।শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ৩৩৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে ১৫৫ রানের বেশি করতে পারেনি
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ সারাদেশে ছড়িয়ে থাকা দেশীয় সংস্কৃতির বিভিন্ন উপাদানগুলোকে সংগ্রহ করে দেশ-বিদেশে ছড়িয়ে দেওয়ার আহবান জানিয়েছেন।
নতুন করে বিদেশী কর্মী নেয়ার প্রক্রিয়া স্থগিত করেছে মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়। শনিবার (১৮ মার্চ) এক বিবৃতিতে দেশটির মানবসম্পদ মন্ত্রী ভি শিবকুমার এ তথ্য নিশ্চিত করেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে ডিজেল সরবরাহের লক্ষ্যে যৌথভাবে প্রথম আন্তঃসীমান্ত মৈত্রী তেল পাইপলাইন উদ্বোধন করেছেন।
দেশে শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময় নতুন করে চার জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে।