সাংবাদিকদের বলা হয় জাতির বিবেক। সংবাদপত্র বা সংবাদমাধ্যম সত্য সুন্দর ও কল্যাণের পক্ষে ভূমিকা পালন করে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারে। আল কোরআনে সাংবাদিকতা সম্পর্কিত অনেক আয়াত রয়েছে
নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে জাটকা নিধনের দায়ে শরীয়তপুরের ৯ জেলেকে চাঁদপুরে আটক করেছে নৌ-পুলিশ। এ সময় ৬৩ কেজি জাটকা ইলিশ, ২টি নৌকা ও ৬ লাখ ৩২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
আজ বিশ্ব ভোক্তা-অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হবে। দিবসটির এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’।
ফেসবুক ও ইনস্টাগ্রামের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান মেটা এবার ১০ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। মঙ্গলবার মার্ক জুকারবার্গ এক বার্তায় ছাঁটাইয়ের এ ঘোষণা দেন। এছাড়া নিয়োগ হয়নি এমন ৫ হাজার জনের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত হয়েছে। খবর বিবিসি’র।
আগামীকাল বিশ্ব ভোক্তা-অধিকার দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি পালন করা হবে। প্রতিবারের ন্যায় এবারও বাংলাদেশে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন করা হবে।
রাজধানী ঢাকার মেট্রোরেল কেন্দ্রীক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, খালের পাশে ওয়াকওয়ে তৈরি এবং ইলেকট্রিক বাস ক্রয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে অর্থায়নের আশ্বাস দিয়েছে বিশ্ব ব্যাংক।
ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার সকালে ক্যাম্পাসে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থেকে উদ্ভূত অর্থনৈতিক মন্দা কাটিয়ে বিশ্ব অর্থনীতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহজ শর্তে ঋণ অব্যাহত রাখতে উন্নয়ন সংস্থা ও উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ।
সিলেটের সুনামগঞ্জে ট্রাক ও সিএনজি’র মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো দু’জন। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। মঙ্গলবার বেলা ১১টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।