স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘বাংলাদেশের প্রায় ৫০০টি উপজেলায় ২৫ বেড থেকে বর্তমানে ৫০ বেডের আধুনিক হাসপাতাল করা হয়েছে।
: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশে বর্তমানে যে পরিমাণ নার্স রয়েছে, তার চেয়ে আরও দ্বিগুণের বেশি প্রয়োজন। আমরা গত দশ বছরে ৩৪ হাজার নার্স নিয়োগ দিয়েছি। পর্যায়ক্রমে চাহিদামতো আরও নার্স নিয়োগ দেওয়া হবে।’
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলছেন, স্পেশাল পাওয়ার অ্যাক্ট ১৯৭২-এ ওষুধ ভেজালকারীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ড, ১৪ বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড দেয়ার বিধানও রয়েছে।
বিএনপির নেতা-কর্মীরা এখন রাস্তায় নেমে বলছেন, আওয়ামী লীগকে ধাক্কা দিলেই পড়ে যাবে। আওয়ামী লীগ এত ঠুনকো রাজনৈতিক দল নয়। আওয়ামী লীগ হিমালয় পর্বতের মতো।
সংক্রামক রোগ যক্ষ্মায় দেশে প্রতি বছর নতুন করে ৩ লাখ মানুষ আক্রান্ত হচ্ছেন। বর্তমানে এ রোগে বছরে ২৯ হাজার জনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিত দেশের জন্য নিবেদিত প্রাণ এক ব্যক্তিত্ব ছিলেন। তিনি ছিলেন যেমন নির্ভিক, তেমনি উদার। তিনি সারাজীবন দেশের স্বার্থের কথাই ভেবেছেন। তিনি ছিলেন স্বমহিমায় মহিমান্বিত ও স্মরণীয় একজন রাজনীতি ও অর্থনীতিবিদ। তার চলে যাওয়ায় দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল। তার অভাব অন্য কোনো কিছু দিয়েই পূরণ হওয়ার নয়।
দেশে লকডাউনের পরিবেশ এখনো তৈরি হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।