আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার আগামী জাতীয় নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে চায়। এই নির্বাচনে যারা বাধা দেবে তাদের আমরা অবশ্যই প্রতিহত করবো।
- রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চাইল বাংলাদেশ
- * * * *
- বাংলাদেশ সফরে আসলেন জাতিসংঘের শিক্ষা অধিকারবিষয়ক বিশেষ দূত
- * * * *
- কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ত্রিশালের আদিল চেয়ারম্যানের মৃত্যু
- * * * *
- ডেভিড বাহিনীর হামলায় খুন হয়েছেন পুলিশ সদস্য
- * * * *
- চট্টগ্রাম বোর্ডে এইচএসসিতে ফেল থেকে পাশ করেছে ২৩৮ জন
- * * * *
:
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নির্বাচনে ভোটগ্রহণ চলছে। সকাল ৯ টায় নিজ বাড়ির পাশে টঙ্গী দারুস সালাম মাদ্রাসা কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী অ্যাড. মো. আজমত উল্লা খান। এ সময় বিপুল সংখ্যক কর্মী সমর্থক তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দিলে মার্কিন ভিসা বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন। তিনি বলেন, ‘বাংলাদেশে গণতন্ত্রকে এগিয়ে নিতে চায় তাদের সকলকে আমাদের সমর্থন দিতে আমি এই নীতি ঘোষণা করছি
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদের একটি বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে বর্তমান শাসকগোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বৃদ্ধি করেছে। অথচ আওয়ামী নেতারা প্রায়শ:ই বিএনপির নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে যেন এক আদিম ও বর্বর যুগে ঠেলে দেয়া হয়েছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ করলে বাংলাদেশ সামনের দিকে এগোতে পারবে না, ব্যবসা-বাণিজ্য বন্ধ হয়ে যাবে।
ঘূর্ণিঝড় মোখা'র প্রভাবে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ও বাংলাদেশী জনগোষ্ঠীর জন্য জাতিসঙ্ঘ ও এর অংশীদাররা মঙ্গলবার চার কোটি ২১ লাখ মার্কিন ডলারের আবেদন করেছে।
আগামী ২৫ মে গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনের প্রচার মঙ্গলবার (২৩ মে) রাত ১২টায় শেষ হচ্ছে। এরপর থেকে কোনো ধরনের মিছিল বা প্রচার চালালে শাস্তিমূলক ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন (ইসি)।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জীবনব্যাপী আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু শেখ মুজিব ছিলেন শান্তির অন্বেষণে নিবেদিত।
তুরস্কে দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে রজব তাইয়্যিপ এরদোগানকে সমর্থন করার কথা ঘোষণা করেছেন প্রথম দফায় তৃতীয় স্থান অধিকারী সিনান ওগ্যান। এই সমর্থনের ফলে এরদোগানের পক্ষে জয় আরো সহজ হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ২৮ মে ভোটগ্রহণ হবে।
সৌদি পুরুষ ও এক নারী নভোচারীকে নিয়ে একটি রকেট রোববার আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে ভিড়েছে। এক্ষেত্রে এটি দ্বিতীয় বেসরকারি মিশন। এদিকে কক্ষপথে যাত্রা করা এই দুই নভোচারী তাদের দেশের প্রথম নাগরিক।খবর এএফপি’র।