:

আঙ্কারা ও কায়রোর সম্পর্ক ঐতিহাসিক : মিসর

আঙ্কারা ও কায়রোর সম্পর্ক ঐতিহাসিক : মিসর

আঙ্কারা ও কায়রোর সম্পর্ক ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শুকরি। তিনি বলেন, তুরস্ক ও কায়রোর সম্পর্ক স্বাভাবিকীকরণের এখনই উপযুক্ত সময়। আমাদের সম্পর্ক খুবই নিবিড় ও ঐতিহাসিক।

সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে : সেতুমন্ত্রী

সাম্প্রদায়িক শক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে : সেতুমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের পথের বাধা সাম্প্রদায়িক অপশক্তির বিষবৃক্ষ উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইভিএম হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক : নির্বাচন কমিশনার

ইভিএম হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক : নির্বাচন কমিশনার

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। কেন্দ্র পরিশর্দনে নির্বাচন কমিশনার সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) হচ্ছে শতভাগ স্বচ্ছতার প্রতীক।

ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে: এলজিআরডি মন্ত্রী

ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে: এলজিআরডি মন্ত্রী

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ‘ঢাকা ওয়াসার পানির দাম জোন অনুযায়ী হবে। একেক এলাকায় একেক ধরনের দাম হবে।’ বৃহস্পতিবার সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ঢাকা ওয়াসা ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।  

পরকীয়ার জেরে ২ সন্তানকে হত্যা : গ্রেফতার ৩

পরকীয়ার জেরে ২ সন্তানকে হত্যা : গ্রেফতার ৩

ঢাকার কেরানীগঞ্জের গন্দাবাগে পরকীয়ার জেরে দুই সন্তানকে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। গ্রেফতার ব্যক্তিরা হলেন মামলায় অভিযুক্ত জোলহাস, কেরানীগঞ্জ গোল্ডেন পার্কের মালিক জাকির হোসেন ও ম্যানেজার রাকিব।

ফারদিন হত্যা মামলা : বুশরার স্থায়ী জামিন

ফারদিন হত্যা মামলা : বুশরার স্থায়ী জামিন

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী ফারদিন নূর পরশ হত্যা মামলায় আমাতুল্লাহ বুশরাকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত। গত বছরের নভেম্বরে ফারদিনের মৃত্যুর পর বুশরাকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। গত ৬ ফেব্রুয়ারি গোয়েন্দা পুলিশের (ডিবি) দাখিল করা প্রতিবেদনে হত্যার অভিযোগ থেকে বুশরাকে অব্যাহতি দেয়া হয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা পালন করবে পুলিশ: আইজিপি

নির্বাচন কমিশনের নির্দেশনা পালন করবে পুলিশ: আইজিপি

সাংবাদিকের উপর পুলিশের হামলা বা নির্যাতনের অভিযোগ পেলে সেগুলো তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার কথা বলেছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বুধবার (১৫ মার্চ) বিকেলে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন পুলিশ প্রধান।

রমজানের চাহিদার তুলনায় বাজারে বেশি পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

রমজানের চাহিদার তুলনায় বাজারে বেশি পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসের চাহিদার তুলনায় বাজারে অনেক বেশি পণ্য মজুত আছে। কৃত্রিম উপায়ে কোন ব্যক্তি পণ্যের সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ মজুত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

মিথ্যা, অপপ্রচার, গুজবের রাজনীতি বিএনপির শক্তি : নাছিম

মিথ্যা, অপপ্রচার, গুজবের রাজনীতি বিএনপির শক্তি : নাছিম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, মিথ্যা, অপপ্রচার, গুজবের রাজনীতি বিএনপির শক্তি। তারা গুজব ছড়িয়ে, মিথ্যাচার করে, অপপ্রচার করে রাজনৈতিক ফায়দা লুটতে চায়।