:

দেশে খুব সফলভাবে বিরাজনীতিকরণ চলছে : জি এম কাদের

দেশে খুব সফলভাবে বিরাজনীতিকরণ চলছে : জি এম কাদের

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি বলেছেন, দেশে খুব সফলভাবে বিরাজনীতিকরণ চলছে। তথাকথিত গণতান্ত্রিক সরকার বা বেসামরিক সরকারের হাতে বিরাজনীতিকরণ হচ্ছে। সামরিক সরকার এলেই আগে রাজনীতিবিদরা বলতেন, সামরিক সরকার বিরাজনীতিকরণ করণের মাধ্যমে রাজনীতি নষ্ট করা হচ্ছে।

বিএনপি পাশের দেশেও অশান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল : তথ্যমন্ত্রী

বিএনপি পাশের দেশেও অশান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি তো নিজেরা সন্ত্রাসী দল, সুতরাং দশ ট্রাক অস্ত্র পাচার করে ভারতবর্ষেও তারা অশান্তি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি চায় : জি এম কাদের

দেশের মানুষ দুঃশাসন থেকে মুক্তি চায় : জি এম কাদের

দেশের মানুষ ‍দুঃশাসন থেকে মুক্তি চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)। সরকারি দলের উপজেলা পর্যায়ের নেতারাও বিদেশে টাকা পাচার করছে বলে উল্লেখ করেন তিনি।

 

রাশিয়া যাবেন চীনের প্রেসিডেন্ট : রিপোর্ট

রাশিয়া যাবেন চীনের প্রেসিডেন্ট : রিপোর্ট

চীনের প্রসিডেন্ট অদূর ভবিষ্যতে মস্কো গিয়ে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করতে চান। স্থানীয় সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেন যুদ্ধ 'অনিবার্য' ছিল : পুতিন

ইউক্রেন যুদ্ধ 'অনিবার্য' ছিল : পুতিন

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেন যুদ্ধ ছিল 'অনিবার্য' বিষয়। রাশিয়া এই যুদ্ধ শুরু করেনি। বরং যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য হয়েছে। ইউক্রেনে রুশ হামলার বর্ষপূর্তিকে সামনে রেখে মঙ্গলবার এক ভাষণে তিনি এই মন্তব্য করেন।

যুদ্ধাপরাধ : ময়মনসিংহের ৫ আসামির রায় আজ

যুদ্ধাপরাধ : ময়মনসিংহের ৫ আসামির রায় আজ

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় ময়মনসিংহের পাঁচজনের বিষয়ে আজ রায় ঘোষণা করা হবে।সোমবার (২০ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করবেন।

জীবনের ক্লান্তি দূর করতে প্রশান্তি দরকার : নবনির্বাচিত রাষ্ট্রপতি

জীবনের ক্লান্তি দূর করতে প্রশান্তি দরকার : নবনির্বাচিত রাষ্ট্রপতি

নবনির্বাচিত রাষ্ট্র্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জীবনের ক্লান্তি দূর করতে হলে একটু প্রশান্তি দরকার। একদিন হেসে খেলে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করলে সব বিদ্বেষ দূর হয়ে যায়। ফ্যামিলি ডে পরস্পরের বন্ধন অটুট করে। 

বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ক্রয় : বিদ্যমান চুক্তি পর্যালোচনা করবে কমিটি

বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা ক্রয় : বিদ্যমান চুক্তি পর্যালোচনা করবে কমিটি

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহারের জন্য কয়লা আমদানিতে সরকারি, বেসরকারি ও যৌথ উদ্যোগের বিদ্যুৎ কোম্পানিগুলোর মধ্যে সই করা বিদ্যমান চুক্তিগুলো বিশ্লেষণ করতে একটি পর্যালোচনা কমিটি গঠন করেছে সরকার। কমিটির নেতৃত্বে রয়েছে বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান।

বিজয় ছাড়া ইউক্রেনের কোনো বিকল্প নেই : জেলেন্সকি

বিজয় ছাড়া ইউক্রেনের কোনো বিকল্প নেই : জেলেন্সকি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি বলেছেন, বিজয় ছাড়া ইউক্রেনের কোনো বিকল্প নেই। আমাদেরকে ইউক্রেন এবং ইউরোপকে মুক্ত করতে হবে। কারণ, যখন রুশ অস্ত্র থেকে আমাদের দিকে গুলি ছোঁড়া হয়, তখন তা প্রতিবেশীদের দিকেও তাক করা থাকে।

রাশিয়াকে সমর্থন দেবেন না : চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

রাশিয়াকে সমর্থন দেবেন না : চীনকে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ইউক্রেনে রাশিয়ার হামলার প্রতি 'ভয়াবহ সমর্থন' না দিতে চীনকে হুঁশিয়ার করে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এছাড়া কথিত চীনা গোয়েন্দা বেলুনের মাধ্যমে মার্কিন আকাশসীমা লঙ্ঘনের নিন্দাও জ্ঞাপন করেছেন। মিউনিখ নিরাপত্তা সম্মেলনের ফাঁকে শনিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ির সাথে বিরল এক বৈঠকের প্রেক্ষাপটে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।