রজার ফেডেরার খেলছেন না। নেই রাশিয়া ও বেলারুশের কোনো খেলোয়াড়ও। চোট-আঘাত থাকায় অনুপস্থিত আরো অনেক নাম। তাতে কি উইম্বলডনের আকর্ষণ কমে যায়? নোভাক জোকোভিচ, রাফায়েল নাদাল তো রয়েছেন। সেন্টার কোর্টে ভিড় জমতে সময় লাগছে না। তবে সব ছাপিয়ে হঠাৎই আলোচনার কেন্দ্রে চলে এসেছে এক বাজপাখি। তার নাম ‘রুফুস দ্য হক’।
:
মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগোর শহরতলিতে স্বাধীনতার দিবসের অনুষ্ঠানে বন্দুকধারীর হামলা হয়েছে। আততায়ীর গুলিতে সেখানে নিহত হয়েছে ৯ জন। পুলিশ সূত্রে খবর, গুলি চালনার ঘটনায় অন্তত ৫৭ জন আহত হয়েছেন।
লুহানস্কের লিসিচানস্ক শহর থেকে সেনা প্রত্যাহার করে নিল ইউক্রেন। তারা জানিয়েছে, শহর রক্ষার লড়াই চালিয়ে গেলে ফল মারাত্মক হতো।
জাতিসঙ্ঘের সংস্থাগুলো বলছে, রাশিয়ার আক্রমণের পর চার মাসেরও বেশি সময় ধরে ইউক্রেনের লাখ লাখ মানুষ খাদ্য, পানি, আশ্রয় ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের চরম সঙ্কটের মধ্যে রয়েছে।
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, বাংলাদেশ গত এক দশকে কৃষি ক্ষেত্রে স্বনির্ভরতা ও উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে এবং বিভিন্ন শস্য ও শাক-সবজি উৎপাদনে বিশ্বের শীর্ষ ১০ দেশের তালিকায় স্থান পেয়েছে।
দেশের নিজস্ব সম্পদে নির্মিত সদ্য উদ্বোধন হওয়া পদ্মা সেতু নতুন বাংলাদেশের প্রতীক, যা সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতা অর্জনে সক্ষম। এ মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
বন্যাকবলিত সিলেটে ৩৭ হাজারের বেশি মানুষ এখনো আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। সিলেট জেলা প্রশাসন সূত্র অনুযায়ী, সিলেট জেলায় এখন ৪৩৯টি আশ্রয়কেন্দ্র রয়েছে যেখানে এখনো ৩৭ হাজার ১৭৬ জন মানুষ অবস্থান করছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, গত সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ১৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং বিশ্বব্যাপী করোনা আক্রান্তের সংখ্যা ৪১ লাখেরও বেশি।
ইউক্রেন জানিয়েছে, মারিউপোলে অ্যাজবস্টল কারখানা থেকে আটক যোদ্ধাদের একটি বড় অংশকে মুক্তি দিয়েছে রাশিয়া।ইউক্রেন প্রশাসন প্রথম জানায়, ১৪৪ জন সেনাকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হয়েছে। এর মধ্যে মারিউপোলে অ্যাজবস্টল স্টিল কারখানা থেকে আটক যোদ্ধাদের ৯৫ জন আছেন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ এতবড় নিরাপত্তার সঙ্কটে পড়েনি, বুধবার এই ভাষাতেই রাশিয়াকে আক্রমণ করেছেন ন্যাটোর প্রধান জেনস স্টলটেনবার্গ। একইসাথে তিনি ইউক্রেনকে আশ্বাস দিয়ে বলেছেন, যতদিন যুদ্ধ চলবে, ততদিন কিয়েভকে সাহায্য করবে ন্যাটো।