গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হওয়া বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়নি বলে জানিয়েছে বিশ্বের প্রভাবশালী রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য (বিট্রেন)।
অংশগ্রহণমূলক
বিএনপি অংশ নিলে দেশের উপকার হবে এমনটি বলেছিলেন, এখন কী মনে করছেন— এ প্রশ্নে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘যেটা আগেও বলেছি, তারা অংশ নিলে নির্বাচনটা অনেক বেশি অংশগ্রহণমূলক হতো।
বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিদেশী পর্যবেক্ষক কে আসলো আর কে গেলো, সেটি দেখার বিষয় নয়। দেশে একটি সুন্দর, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেয়ার কাজ চলছে, সেটি করছে ইলেকশন কমিশন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, একটি অংশগ্রহণমূলক নির্বাচনের দায়িত্ব শুধুমাত্র সরকারি দলের নয়। বিএনপিসহ সকল রাজনৈতিক দলের দায়িত্ব হচ্ছে একটি অংশগ্রহণমূলক গ্রহণযোগ্য অবাধ নির্বাচন করার ক্ষেত্রে সহযোগিতা করা।
নির্বাচনে ইভিএম থাকলো না কি ব্যালট থাকলো সেটা বড় কথা নয়। ব্যালট বা ইভিএমের চেয়ে অংশগ্রহণমূলক নির্বাচনই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।