আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা বান্দাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, অসম্পূর্ণ থেকে পরিপূর্ণতার পথ দেখায়। দিনরাত ২৪ ঘণ্টা ইচ্ছায়-অনিচ্ছায় ছোট-বড় নানা ভুলে জড়িয়ে যাই আমরা।
শিরোনাম
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ইস্তিগফার
পাপ মানুষের জীবনকে কলুষিত করে। ইস্তিগফার মানুষকে সেই কলুষতা থেকে মুক্তি দান করে। মানবজীবনকে করে নির্মল।
আল্লাহ তায়ালা মানুষকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য। মাঝে মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে সে কথা মানুষ বেমালুম ভুলে যায়। চলতে শুরু করে বিপথে। শয়তানের পদাঙ্ক অনুসরণ করে আল্লাহর বিধান লঙ্ঘন করে ফেলে।
গুনাহ থেকে ক্ষমা প্রার্থনা করার নামই ইস্তিগফার। মানুষ যতই গুনাহ করুক, মহান আল্লাহর কাছে একনিষ্ঠচিত্তে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তা ক্ষমা করেন।