সন্ত্রাস ও অপরাধ দমনে যৌথ বাহিনীর মহড়া চলার মধ্যেই খুলনার আড়ংঘাটায় দুর্বৃত্তদের গুলিতে এক ঘের ব্যবসায়ী ও ভ্যানচালক আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর ) রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ
ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেহরক্ষী বাহিনীর (প্রেসিডেন্টস বডিগার্ড) এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন। উত্তর প্রদেশের বাগপত জেলায় দীপাবলির রাতে বাজি ফোটানোকে কেন্দ্র করে বিরোধের জেরে গুলিবিদ্ধের ঘটনা ঘটে।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধনে অংশ নেওয়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুই যুবক গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন এক স্কুলছাত্রসহ অন্তত সাতজন।
মাত্র ১৬ ঘণ্টার ব্যবধানে খুলনায় ছাত্রদল ও যুবদল নেতাসহ তিন জন গুলিবিদ্ধ এবং একজন ছুরিকাহত হয়েছে। গুলিবিদ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
কক্সবাজারের টেকনাফে নাফ নদী থেকে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুরা সংলগ্ন নাফ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।
চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলী কলেজ কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী গুলিবিদ্ধ হওয়ার ঘটনা ঘটেছে।রবিবার সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
কক্সবাজারের পেকুয়ায় নির্বাচনবিরোধী মিছিলকে কেন্দ্র করে পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির পাঁচজন সমর্থক গুলিবিদ্ধ হন।
রাজশাহীতে আওয়ামী লীগ নেতা ও বহিষ্কৃত ছাত্রলীগ নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন পাকিস্তানের জনপ্রিয় আলেম ও ইসলামি বক্তা মাওলানা তারিক জামিলের ছেলে আসিম জামিল। ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাওলানা তারিক জামিল নিজেই।