যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় গ্রেফতার সাত জনের মধ্যে পাঁচ জনই সরকারি কর্মচারী। তাদের মধ্যে রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তিন জন এবং পরিবেশ অধিদপ্তর ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন করে কর্মী। এছাড়া দুই জন চাকরিপ্রত্যাশী গ্রেফতার হয়েছেন। তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিদের প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রশ্নপত্র ও উত্তর সরবরাহের বিনিময়ে পরীক্ষার্থীদের কাছ থেকে ৮ থেকে ১০ লাখ টাকা নেওয়ার চুক্তি করেছিল চক্রটি। তবে প্রশ্নপত্রের মূল উত্স এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের এখনো শনাক্ত করা যায়নি।
পরীক্ষার্থীদের
আগামী ২০২৪ সালের এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। সূচি অনুযায়ী আগামী ১৫ ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা বাংলা ১ম পত্র দিয়ে শুরু হবে। পরীক্ষা শেষ হবে একই বছরের ১২ মার্চ।
২০২৩ সালের এইচএসসি পরীক্ষা ৫০ নম্বরে নেওয়াসহ চার দফা দাবিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সামনে বিক্ষোভ করেছেন পরীক্ষার্থীরা।
চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (ইইসি) পরীক্ষা বাতিলে প্রধানমন্ত্রীর কাছে পাঠানো প্রস্তাব অনুমোদন হয়ে ফিরে এসেছে। তাই চলতি বছরের পিইসি-ইইসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।