যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার সোহাগ ফকিরকে (৩৮) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
- ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি মাহবুবুল, সম্পাদক নজরুল
- * * * *
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রফেশনালে ভর্তি আবেদনের সময় বাড়ল
- * * * *
- পোল্যান্ডের নিরাপত্তা নিশ্চিত করতে ন্যাটো প্রধানের অঙ্গীকার
- * * * *
- রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু
- * * * *
- ৯ প্রকৌশলী ও স্থপতিকে সম্মাননা দিল আকিজ রেডিমিক্স
- * * * *
প্রশ্নফাঁস
যুব উন্নয়ন অধিদফতরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে।
মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে করা মামলায় চিকিৎসক জেড এম এস সালেহীন শোভনসহ দশ আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৩০শে এপ্রিল শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। পূর্বের পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে সমালোচনার মুখে পড়েছিল সরকার। এবার প্রশ্ন ফাঁস ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এসএসসি ও সমমানের পরীক্ষা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য দেয়া হয়েছে ২৩ নির্দেশনা।
কেউ প্রশ্নফাঁসের গুজব ছড়ালে প্রমাণস্বাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে এইচএসসি পরীক্ষা হবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় সংস্থাটির আটক পাঁচ কর্মীকে রোববার (২৩ অক্টোবর) সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১০টি পদের লিখিত পরীক্ষায় প্রশ্নফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে বিমানের জুনিয়র পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় এক কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। চন্দ্র শেখর হালদার ওরফে মিল্টন নামে ওই কর্মকর্তা ৩১তম বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। তবে একটি চক্র গুজব রটানোর চেষ্টায় আছে। তাদের বিরুদ্ধে আমরা কঠোর আছি। কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’
বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুষ্ঠিত পাঁচটি ব্যাংকের এক হাজার ৫১১টি অফিসার (ক্যাশ) শূন্যপদের নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় নতুন করে আরো ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- খোকন, সোহেল, জাহিদ। খোকন জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, সোহেল ইতোমধ্যে জনতা ব্যাংক থেকে চাকরিচ্যুত। জাহিদ পরীক্ষার্থী সংগ্রহে এজেন্টের কাজ করতো।