জামাআতে ধীরস্থিরভাবে অংশগ্রহণ করা উত্তম। যারা জামাআতের সঙ্গে নামাজ আদায় করার ইচ্ছা পোষণ করে তারা নামাজের বেশ আগে মসজিদে গিয়ে সুন্নাত নামাজ আদায় করে জামাআতের জন্য অপেক্ষা করে।
- ইরানের বিরুদ্ধে ফের যুদ্ধ শুরুর ইঙ্গিত ট্রাম্পের
- * * * *
- তিলকের সেঞ্চুরিতেও হার এড়াতে পারল না ভারত, সেমিফাইনালে পাকিস্তান
- * * * *
- হাসিনার ফেরার পথ দেখতে পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৪ নেতা: ভারতীয় গণমাধ্যম
- * * * *
- জুলাইয়ের নেতৃত্বের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাহিদের
- * * * *
- পুলিশের পিকআপ ভ্যান চুরির যাওয়ার ঘটনায় এসআইসহ ৪ সদস্য বরখাস্ত
- * * * *
ফজর
ঈমান আনার পরেই মুসলমানদের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। আর জামাতে নামাজ পড়া সুন্নতে মুয়াক্কাদা। কেউ কেউ এটাকে ওয়াজিব বলেছেন। হাদিস শরিফে জামাতের প্রতি বিশেষভাবে উদ্বুদ্ধ করা হয়েছে। এক হাদিসে এসেছে, ‘জামাতের নামাজ একাকী নামাজের চেয়ে ২৭ গুণ বেশি মর্যাদা রাখে’। (বুখারি, হাদিস: ৬৪৫; মুসলিম, হাদিস: ৬৫০)
ফজরের সুন্নত নামাজ সুন্নতে মোয়াক্কাদা। অন্য সকল সুন্নতের চেয়ে এর গুরুত্ব বেশি। হজরত আয়েশা (রা.) বর্ণিত হাদিসে এসেছে, ‘ফজরের দুই রাকাত সুন্নত দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে, তার চেয়ে উত্তম।’ (মুসলিম: ৭২৫)
ইসলাম ধর্ম যে পাঁচটি স্তম্ভের ওপর সগৌরবে দাঁড়িয়ে আছে নামাজ তার অন্যতম। ঈমানের পর নামাজের গুরুত্ব সর্বাগ্রে। নামাজ জীবনে সফলতা বয়ে আনে। পবিত্র ও আলোকিত জীবনবোধে উদ্বুদ্ধ করে।
নামাজ আল্লাহতায়ালার পক্ষ থেকে সাহায্য, বরকত ও রিজিকপ্রাপ্তির মাধ্যম। একজন মুমিনের জন্য পাঁচ ওয়াক্ত নামাজই গুরুত্ব ও ফজিলতপূর্ণ। ফজরের নামাজের রয়েছে বিশেষ গুরুত্ব।
হযরত আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ (সাহরী খাবার সময়) তোমাদের কেউ ফজরের আযান শুনতে পেলে সে যেন হাতের বাসন রেখে না দেয়। বরং নিজের প্রয়োজন সেরে নেবে।