ওয়েব সিরিজ ‘ফেউ’ এবার ফিরছে পূর্ণাঙ্গ গল্প নিয়ে। মরিচঝাঁপিতে ঘটে যাওয়া ঐতিহাসিক ও মর্মান্তিক গণহত্যার ছায়া অবলম্বনে নির্মিত সিরিজটির নতুন সংস্করণের নাম ‘ফেউ কমপ্লিট সাগা’।
‘ফেউ’
গত বছরের জানুয়ারিতে মুক্তি পেয়েছিল ওয়েব সিরিজ ‘ফেউ’। তখনই জানানো হয়েছিল, আসবে দ্বিতীয় সিজন। কিন্তু দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও সেই অপেক্ষার শেষ হচ্ছিল না। অবশেষে জানা গেল, এ বছরই ফিরছে সিরিজটি।