ভারতীয় বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় তারকা বুম্বা দা খ্যাত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টালিউডের মি. ইন্ডাস্ট্রি নামেও বেশ পরিচিতি আছে তার। একের পর এক হিট সিনেমা উপহার দিয়ে শহরতলী থেকে প্রত্যন্ত অঞ্চলের দর্শকের মনে জায়গা করে নিয়েছেন তিনি।
- বাহ্যিক সাজসজ্জা মানুষের মর্যাদার মানদণ্ড নয়
- * * * *
- মরক্কোর সঙ্গে ড্র : ৮৮ বছরের রেকর্ড অক্ষুণ্ন রাখল ব্রাজিল
- * * * *
- মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
- * * * *
- বিলাসপুরে কলাবাগানে ভয়াবহ বিস্ফোরণ, বোমা তৈরির আলামত উদ্ধার
- * * * *
- আলি খামেনির শেষ বিদায়-দাফনের সময়সূচি ঘোষণা
- * * * *
টালিউড
ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় অন্যদিকে টলিউড ও বলিউডের পরিচিত মুখ যিশু সেনগুপ্ত। এই দুই তারকার মান-অভিমানের গল্প কারোই অজানা নয়। তাই বলে পরস্পরের প্রতি টানও কম নয়।
টালিউডের খ্যাতিমান অভিনেতা দেব সবসময় নতুন কিছু তার ভক্তদের উপহার দিতে চান। আবারও নতুন এক চমক নিয়ে আসছেন তিনি। এবারের পূজায় মুক্তি পেতে যাচ্ছে অরুণ রায়ের পরিচালনায় দেবের সিনেমা ‘বাঘা যতীন’।
টলিউডের একসময়ের শীর্ষ নায়িকা শ্রাবন্তী এখন বেশিরভাগ সময় বিতর্কেই থাকেন। প্রেম-বিয়ে ও ব্যক্তিগত জীবনের একের পর এক অধ্যায়ে নিয়মিত আলোচনায় থাকেন এই অভিনেত্রী। আগের মতো নায়িকা প্রধান চরিত্রেও আর দেখা যায় না এই অভিনেত্রীকে।
টলিউড দিয়ে সিনেমায় অভিষেক হয়েছে ঢাকার অভিনেত্রী তাসনিয়া ফারিণের। গত ফেব্রুয়ারিতে মুক্তি পায় ‘আরও এক পৃথিবী’ নামের সেই সিনেমা। অতনু ঘোষ নির্মিত ছবিটি প্রশংসা পেয়েছিল বেশ। বছর না ঘুরতেই ফারিণের ঝুলিতে আবারও কলকাতার প্রজেক্ট। এবারের ছবি ‘পাত্রী চাই’। পরিচালনায় বিপ্লব গোস্বামী।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা ও ঢালিউডের অভিনেতা জায়েদ খান। এই দু’জন জুটি বেঁধে ‘ছায়াবাজ’ নামের সিনেমার শুটিং করছেন। সিনেমাটির শুটিং শেষ না হতেই নতুন সিনেমায় নাম লেখালেন এই জুটি।
একসঙ্গে বেশ কিছু ভোজপুরি মিউজিক ভিডিওতে কাজ করেন অভিনেতা পুনীত সিং ও অভিনেত্রী প্রিয়াংশু সিং। কাজের সূত্রে ভাব জমে দুজনের মধ্যে। এবার সহ-অভিনেতা পুনীতের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করেছেন প্রিয়াংশু।
টলিউড অভিনেত্রী সোহিনী সরকার। ধরাবাঁধা ছক ভেঙেছেন, নিজের মতো গড়েছেন নিয়ম। ব্যক্তিগত জীবনে একাধিক প্রেমের সম্পর্কে জড়িয়েছেন এই নায়িকা। সর্বশেষ অভিনেতা রণজয় বিষ্ণুর সঙ্গে হয় তার মনের লেনাদেনা।
৬৯তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন কণ্ঠশিল্পী শ্রেয়া ঘোষাল। এ নিয়ে পঞ্চমবারের মতো পুরস্কার পেলেন এই গুণী শিল্পী। তামিল ছবি ‘ইরাভিন নিজহাল’-এর ‘মায়াভা চায়াভা’ গানের জন্য সেরা গায়িকা খেতাব অর্জন করেছেন তিনি।
দক্ষিণী সিনেমার প্রথমসারির তারকাদের তালিকায় আছে সামান্থা রুথ প্রভুর নাম। পারিবারিক নামের বদৌলতে নয়, নিজের দক্ষতায় প্রতিষ্ঠা করেছেন নিজের জায়গা।
বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে এখনও নিজের সৌন্দর্য ধরে রাখার ছবি প্রকাশ্যে আনলেন অন্তর্জালে। সামাজিক যোগাযোমমাধ্যমে নিয়মিত বিভিন্ন ছবিতে ভক্তদের হৃদয়ে ঝড় তোলেন এই টালিউড কুইন। টলিউডের শীর্ষ নায়িকা ঋতুপর্ণা সেনের বয়স যেন বাড়ছেই না।
টালিউডের জনপ্রিয় দুই সুপাস্টার চিত্রনায়ক দেব এবং জিৎ। তারা দুজনই তাদের অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নিয়েছেন। কিন্তু দুই তারকার ভক্তরা তো একে-অপরের সঙ্গে প্রায়ই ঝগড়া লাগিয়ে দেন অনলাইনে কে বেশি সফল তা নিয়ে।
টালিউডের জনপ্রিয় তারকা দেব দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে নিয়ম ভাঙায় কটাক্ষের শিকার হয়েছেন। মন্দিরে তাকে গেছে, কপালে সিঁদুরের টিপ।
বরাবরই সোজাসাপটা ভাষায় কথা বলতে পছন্দ করেন স্বস্তিকা মুখার্জি! নিজের মনোভাব ব্যক্ত করতে কোনোদিনই পিছপা হন না অভিনেত্রী।
টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। রাজনীতি এবং অভিনয় জীবনে সমান তালে সমতা রেখে চলেছেন এই অভিনেত্রী। এবার বাংলাদেশের ছবিতে অভিনয় করতে প্রস্তুতি নিচ্ছেন তিনি।
মিঠুন চক্রবর্তীকে নিয়ে ‘কাবুলিওয়ালা’ বানাচ্ছেন পরিচালক সুমন ঘোষ। মঙ্গলবার থেকে শুরু হয়েছে শুটিং। প্রযোজনা সংস্থার পক্ষ থেকে শেয়ার করা হয়েছে ছবিতে মিঠুন চক্রবর্তীর লুক। ছবির অন্যতম প্রযোজক মহেন্দ্র সোনি টুইট করেছেন এই ছবির টিজার।