বাংলাদেশে মোবাইল ইন্টারনেটে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ফের ফেসবুক সচল হয়েছে।কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দুই সপ্তাহ বন্ধ ছিল ফেসবুক-মেসেঞ্জার। বুধবার সেগুলো চালু হলেও দুদিনের মাথায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে ফের ফেসবুক বন্ধের অভিযোগ করেন ব্যবহারকারীরা।
- বিশ্বকাপ টিকেটের বরাদ্দ বাতিলের অভিযোগ ইরানের
- * * * *
- চট্টগ্রামে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলা ২০ দিনের মাথায় আসামি মনিরের বিচার শুরু
- * * * *
- বিশ্বকাপের ভিসা জটিলতা ট্রাম্প ও ফিফা সভাপতির ঘনিষ্ঠতা নিয়ে প্রশ্ন
- * * * *
- বালুমহলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী নিহত
- * * * *
- সাফজয়ী ঋতুপর্ণার ঘর নির্মাণে প্রধানমন্ত্রীর বিশেষ উপহার
- * * * *
ইন্টারনেট
দুর্যোগসহ যেকোনো অস্বাভাবিক সময়ে সারাদেশে ইন্টারনেট ছাড়াই বিকল্প উপায়ে ব্যাংকসেবা সার্বক্ষণিক সচল রাখতে আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘ ১০ দিন পর রোববার (২৮ জুলাই) চালু হয়েছে মোবাইল ইন্টারনেট। তবে শুরু থেকেই মোবাইল ইন্টারনেটে ধীরগতি পাচ্ছেন বলে অভিযোগ গ্রাহকদের। এর আগে চালু হওয়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা অনেকটা স্বাভাবিক হয়ে এসেছিল। তবে সোমবার (২৯ জুলাই) দুপুর থেকে ফের ধীরগতিতে চলছে ব্রডব্রান্ড ও মোবাইল ইন্টারনেট।
১০ দিন বন্ধ থাকার পর চালু হয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। তবে মোবাইল ইন্টারনেট চালু হলেও এখনই কিছু সেবা পাওয়া যাবে না। এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত সামাজিক মাধ্যম ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ এবং টিকটক মোবাইলে এখনই চালু হচ্ছে না।
টানা ১০ দিন সারা দেশে মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ ছিল। এ সময়ে অনেক গ্রাহকের ডাটা কেনা থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে।গ্রাহকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে তিন দিন। সকল অপারেটরের গ্রাহকরাই এই সুবিধা পাবেন।
কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতির কারণে টানা ১০ দিন বন্ধ থাকার পর সচল করা হচ্ছে মোবাইল ইন্টারনেট সেবা। সিদ্ধান্ত অনুযায়ী বিকেল ৩টা থেকে সারাদেশে এ সেবা চালু করা হবে।
স্মার্টফোনে ইন্টারনেট না থাকলেও চিন্তা নেই। নেট ছাড়াই দেখা যাবে ইউটিউব ভিডিও। যতখুশি দেখা যাবে সেই ভিডিও। কারণ ইউটিউবে অফলাইন মোড ফিচার রয়েছে।
মোবাইল ইন্টারনেট চালুর বিষয়ে আজ বৈঠকে বসবে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়।রোববার (২৮ জুলাই) অপারেটরদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, মোবাইল ইন্টারনেট চালুর জন্য রোববার (২৮ জুলাই) মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক করা হবে।
দেশের প্রথম সাবমেরিন ক্যাবল সি-মি-উই-৪ এর সিঙ্গাপুর প্রান্তে রক্ষণাবেক্ষণের কার্যক্রম চলমান থাকায় কক্সবাজার থেকে সিঙ্গাপুর রুটে যুক্ত সার্কিটগুলোর মাধ্যমে সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে এই সার্কিটের সঙ্গে সম্পৃক্ত গ্রাহকদের শনিবার (২৭ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ইন্টারনেট ব্যবহারে কিছুটা ধীরগতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে।