ঢাকা-১১ আসন নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট আজ শুনানি

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট, আজ শুনানি

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট, আজ শুনানি

নির্বাচনী প্রচার-প্রচারণার মধ্যে এবার ঢাকা-১১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক। রিটে তাঁর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় দ্বৈত নাগরিকত্বের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে। গত রবিবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন বাংলাদেশ জাতীয় পার্টির লাঙল প্রতীকের প্রার্থী শামীম আহমেদ।