ঘূর্ণিঝড় মোখার কারণে বৈরী আবহাওয়ায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। শুক্রবার রাত ১০টা থেকে এই নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
- বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
- * * * *
- ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী
- * * * *
- স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধানের সাক্ষাৎ
- * * * *
- নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত
- * * * *
- টেকনাফে অপহৃত ৬ ব্যক্তি উদ্ধার, কিয়াটসহ নারী গ্রেফতার
- * * * *
রুট
বাস মালিকদের দ্বন্দ্বে বগুড়া ও নওগাঁ জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বুধবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে। নওগাঁ থেকে ঢাকাগামী বাসগুলো বিকল্প পথে চলাচল করছে।
ষষ্ঠ ও সপ্তম শ্রেণিতে একটি পিরিয়ড কমানো হয়েছে। আগে এ দুই শ্রেণিতে সাত পিরিয়ড ক্লাস হলেও এখন থেকে ক্লাস হবে ছয় পিরিয়ড। নতুন শিক্ষাক্রম শুরু হওয়ার প্রায় চার মাসের মাথায় এ পরিবর্তন আনা হলো।
বৈরী আবহাওয়ার কারণে ১৫ ঘণ্টা দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ছিল। আবহাওয়া স্বাভাবিক হওয়ায় ১৫ ঘণ্টা পর এ রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে।
কুমিল্লার নাঙ্গলকোটে ট্রেন দুর্ঘটনার সোয়া তিন ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।
কুষ্টিয়া-ঝিনাইদহ বাস মালিক ও পরিবহন শ্রমিক ইউনিয়নের দ্বন্দ্বের জেরে কুষ্টিয়ার সাথে খুলনা ও ফরিদপুর রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু হয়েছে। শুক্রবার (৭ এপ্রিল) ভোর ৬টা থেকে শুরু হয় এ ধর্মঘট
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নবজাতক বিভাগে ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত চিকিৎসা নিতে আসা ১১ হাজার ২৩২ জন নবজাতকের ওপর এক গবেষণা করা হয়। গবেষণায় দেখা যায়, দেশে প্রতি বছর শতকরা ৭.০২ ভাগ শিশু নানা শারীরিক ত্রুটি নিয়ে ভূমিষ্ঠ হচ্ছে বলে এক গবেষণায় উঠে এসেছে।
ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় শনিবার রাতে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলে দেড় ঘণ্টার প্রচেষ্টায় স্বাভাবিক হয়েছে।
সফটওয়্যারে টেকনিক্যাল ত্রুটির কারণে তথ্যগত কিছু ভুল ধরা পড়ায় প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল স্থগিত করাহয়েছে। মঙ্গলবার দুপুরে ফল প্রকাশের পর সন্ধ্যায় তা স্থগিত করা হয়েছিল।
ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। নৌপথে ফেরি মাকিং বাতির আলো অষ্পষ্ট হওয়ার ফলে নৌপথে দুর্ঘটনা এড়াতে রাতে ফেরিসহ সকল নৌযান চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ।