বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান। একইসঙ্গে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল এ কে এম আমিনুল হক।
বাংলাদেশ
বরিশাল নগরীতে আগুনে পুড়েছে দোকানসহ ৪টি ঘর। এ আগুনে আরও কমপক্ষে ১৫টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে জেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে।
গাজীপুরের কাশিমপুরে ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সোয়া ২টার দিকে কাশিমপুর থানাধীন জিতার মোড় এলাকার ওই কারখানায় এ ঘটনা ঘটে।
চাঁদার দাবিতে বিয়ে বাড়িতে তাণ্ডবের অভিযোগে ৪ হিজড়াকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকালে মিরপুর মডেল থানার ৩ নং সেকশনের ৮ নং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ৪ হিজড়া হলেন- বৃষ্টি আফরিন (২৫), মধু (৩২), ঈশানী (২৫) ও সুমি (২২)।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু ঢাকা সফরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সময়সীমা নিয়ে কোনো ইঙ্গিত দেননি।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির ‘শান্তিপূর্ণ’ আন্দোলনের নমুনা হামলা, ভাংচুর আর অগ্নিসংযোগ।
নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আগামী ৩০ জানুয়ারি দিন ধার্য করেছে আদালত।
আন্দোলনের মাধ্যমে সরকার পতন ঘটানোর ক্ষমতা বিএনপির নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সপ্তম শ্রেণির বিজ্ঞান ‘অনুসন্ধানী পাঠ’ বইয়ের একটি অংশে ন্যাশনাল জিওগ্রাফিক এডুকেশনাল সাইট থেকে নিয়ে হুবহু অনুবাদ করে ব্যবহার করার যে অভিযোগ উঠেছে, তা সত্য বলে স্বীকার করে নিয়েছেন বইটির রচনা ও সম্পাদনার সাথে যুক্ত থাকা অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও অধ্যাপক হাসিনা খান। তারা এর দায়ও স্বীকার করে নিয়েছেন।
দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম জামিনে মুক্তি পেয়েছেন।মঙ্গলবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
মাঘ মাসের শুরুতেই আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁর বদলগাছীতে। সেখানে তাপমাত্রা ছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে- ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
সিলেট-ঢাকা রুটে এবার দেখা দিয়েছে বিমানের টিকিট সংকট। আবার টিকিট পাওয়া গেলেও যাত্রীদের গুনতে হচ্ছে অতিরিক্ত মূল্য। এতে ভোগান্তি চরমে পৌঁছেছে এ রুটে যাতায়াতকারী যাত্রীদের।
কুমিল্লায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা করা হয়েছে। নিহত শান্তা আক্তার (২৩) দেবিদ্বার উপজেলার ৪নং সুবিল ইউনিউনের নারায়নপুর গ্রামের রুক্কু মিয়া ও রানুয়ারা বেগমের কন্যা।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন অংশে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।রাজশাহী ও রংপুর বিভাগ এবং চুয়াডাঙ্গা জেলায় নিম্ন তাপমাত্রার প্রভাব অনুভূত হচ্ছে।
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৬ জানুয়ারি) রাতে হাসপাতাল থেকে বাসায় ফিরেন বলে মঙ্গলবার বেলা ১১টায় গণমাধ্যমকে নিশ্চিত করেন, বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দেশের কারাগারের হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসক নিয়োগে কোর্টের নির্দেশনা বাস্তবায়ন না করায় তার ব্যাখ্যা দিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে তলব করেছেন হাইকোর্ট।