বাংলাদেশ

টসে হেরে ব্যাটিংয়ে সাকিবের বরিশাল

টসে হেরে ব্যাটিংয়ে সাকিবের বরিশাল

বিপিএলের চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে ফরচুন বরিশাল ও ঢাকা ডমিনেটর্স। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নামবে সাকিবের দল। আগের ম্যাচে রেকর্ড রান সংগ্রহ করে জয় পাবার পরেও বরিশালের একাদশে আছে পরিবর্তন। একাধিক পরিবর্তন আছে ঢাকার একাদশেও।

ইজতেমার মাঠে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

ইজতেমার মাঠে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে লাখো মুসল্লির উপস্থিতিতে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর দেড়টায় ইজতেমার মাঠে এ জামাত অনুষ্ঠিত হয়।

আমাদের গণতন্ত্রের ব্যাপারে বিদেশী কারো ফরমায়েশ চলবে না : কাদের

আমাদের গণতন্ত্রের ব্যাপারে বিদেশী কারো ফরমায়েশ চলবে না : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রকে নষ্টকারী বিএনপির মুখে গণতন্ত্রের বুলি শোভা পায় না। আমাদের গণতন্ত্র আমরাই চালাব। বিদেশী কারো ফরমায়েশে চলবে না।

সিলেটে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

সিলেটে ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিলেট মহানগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলী বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন।

তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

তিন বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, যুবক আটক

নাটোরের নলডাঙ্গায় তিন বছর বয়সী এক শিশু কন্যাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে মো. তুহিন হোসেন (১৯) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে নলডাঙ্গা রেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁয় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

নওগাঁয় ডোবার পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু

নওগাঁয় ডোবার পানিতে পড়ে খাতিজা (৫) ও আবদুল্লাহ (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ পৌরসভার দূর্গাপুর চকপিয়ার গ্রামে এ ঘটনা ঘটে।

শ্রীমঙ্গলে তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে

শ্রীমঙ্গলে তাপমাত্রা নামল ৫ ডিগ্রিতে

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ওই এলাকায় কনকনে ঠাণ্ডা অনুভূত হচ্ছে। মৃদু শৈত্যপ্রবাহের সঙ্গে কুয়াশা যোগ হওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

আমবয়ানে শুরু বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

টঙ্গীতে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে আজ। গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে আমবয়ানের মধ্য দিয়ে এ পর্বের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

শুক্রবার শহীদ আসাদ দিবস

শুক্রবার শহীদ আসাদ দিবস

১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদের মহান আত্মত্যাগের স্মরণে শুক্রবার দেশে পালিত হবে শহীদ আসাদ দিবস।জাতি তার শাহাদতের ৫৪তম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গভীর কৃতজ্ঞতার সঙ্গে আসাদের সর্বোচ্চ আত্মত্যাগকে স্মরণ করতে প্রস্তুত।

বান্দরবানের তমব্রু সীমান্তে রোহিঙ্গা শিবিরে কী হচ্ছে?

বান্দরবানের তমব্রু সীমান্তে রোহিঙ্গা শিবিরে কী হচ্ছে?

বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তমব্রু সীমান্তের রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে বুধবার একজন নিহত হবার পর আজ বৃহস্পতিবার সকালেও গোলাগুলির ঘটনা ঘটেছে।

কুষ্টিয়ায় হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ায় হত্যা মামলায় সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের যাবজ্জীবন

কুষ্টিয়ার কুমারখালীতে পূর্ব শত্রুতার জেরে আব্দুল্লাহ আল মঞ্জু (১৭) নামে একজনকে হত্যার দায়ে সাবেক ইউপি সদস্যসহ ৬ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত।

ইজতেমা উপলক্ষে ২২ জানুয়ারি মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

ইজতেমা উপলক্ষে ২২ জানুয়ারি মেট্রোরেল চলবে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লিদের সুবিধার্থে আগামী রোববার সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করবে।

সৌরবিদ্যুত সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে জার্মানি

সৌরবিদ্যুত সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে জার্মানি

বাংলাদেশে সৌরবিদ্যুত সেচ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা করবে জার্মানি। বুধবার বার্লিনের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কৃষিমন্ত্রী  ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে দ্বিপাক্ষিক সভায় জার্মানির পার্লামেন্টারি স্টেট সেক্রেটারি ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ড. বার্বেল কোফলার এ সহযোগিতার কথা জানান।

জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি : মির্জা ফখরুল

জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের স্থপতি : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের নেতা জিয়াউর রহমান। যিনি জাতির ক্রান্তিলগ্নে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা।