বাংলাদেশ

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

কাশিমপুর কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

গাজীপুরে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত এক আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। রবিবার রাত ১০টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে শুক্কুর আলী (৩৯) নামে ওই ব্যক্তির ফাঁসি কার্যকর করা হয়। শুক্কুর আলী কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার লালনগর গ্রামের খায়ের উদ্দিনের ছেলে।

নাটোরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাটোরে ৬৮ কেজি গাঁজা সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রবিবার দুপুরে সদর উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

পালিয়ে যাওয়া আসামি ইয়াবাসহ গ্রেফতার

পালিয়ে যাওয়া আসামি ইয়াবাসহ গ্রেফতার

চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার আসামি শামসুল হক বাচ্চুকে (৭০) ১৭ দিন পর ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সকাল ১০টার দিকে সীতাকুণ্ড থানার ভাটিয়ারী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বাচ্চুর বাড়ি কুমিল্লার কালীরবাজার ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডে।

যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতি যেভাবে হয়, সতর্ক থাকতে করণীয়

যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতি যেভাবে হয়, সতর্ক থাকতে করণীয়

যুক্তরাষ্ট্র বা ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাসের আশায় বাংলাদেশি নাগরিকরা বিভিন্ন ট্রাভেল এজেন্সি এমনকি দালালদের সহযোগিতা নিয়ে থাকেন।বেশিরভাগ প্রতিষ্ঠান বৈধভাবে সব প্রক্রিয়া সম্পন্ন করলেও কিছু চক্রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তারা গ্রাহকদের থেকে মোটা অংকের টাকা নিয়ে নানা প্রতারণার আশ্রয় নিচ্ছে।

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র প্রতিবাদ

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র প্রতিবাদ

বাংলাদেশ সুইডেনের রাজধানী স্টোকহোমে তুরস্কের দূতাবাসের সামনে শনিবার এক কট্টর ডানপন্থী ব্যক্তির পবিত্র কুরআন পোড়ানোর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে।

নিষেধাজ্ঞার মধ্যে থাকা রুশ জাহাজ গ্রহণ করবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

নিষেধাজ্ঞার মধ্যে থাকা রুশ জাহাজ গ্রহণ করবে না বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন রবিবার বলেছেন, নিষেধাজ্ঞার মধ্যে থাকা রুশ জাহাজ বাংলাদেশ গ্রহণ করবে না।তিনি বলেন, রাশিয়ার ৬৯টি জাহাজ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। 

পাবনায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

পাবনায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালা

পাঠাভ্যাস উন্ন্য়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কমশালায় বই পড়ার উপর বক্তারা গুরুত্বারোপ করেছেন। পাবনায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অন্তর্ভুক্ত স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যান্ড রিডিং স্কিলস অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস স্কিম-এর আওতায় পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচির উদ্বুদ্ধকরণ কর্মশালায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন।

কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলার আবেদন বিএনপি’র

কার্যালয় ভাঙচুরের ঘটনায় মামলার আবেদন বিএনপি’র

নয়াপল্টনে বিএনপি’র কেন্দ্রীয় কার্যালয়ে ‘পুলিশের হামলা, ভাঙচুর’ ও সিনিয়র কয়েকজন নেতাকে গ্রেফতারের বিষয়ে মামলার আবেদন করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান হারুন অর রশিদসহ ১০ জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। 

খাদ্য নিরাপত্তার বিষয়ে উন্নত দেশগুলোকে দায়িত্বশীল হতে হবে : কৃষিমন্ত্রী

খাদ্য নিরাপত্তার বিষয়ে উন্নত দেশগুলোকে দায়িত্বশীল হতে হবে : কৃষিমন্ত্রী

বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে উন্নত দেশগুলোকে দায়িত্বশীল ও আরো তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মোঃ আব্দুর রাজ্জাক। একইসাথে খাদ্য ও কৃষি উপকরণ যুদ্ধ ও অবরোধের বাইরে রাখার প্রস্তাব দেন মন্ত্রী।

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে : প্রতিমন্ত্রী

২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে : প্রতিমন্ত্রী

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী নৌপরিবহন খাতে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরে বলেছেন, ‘আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এরই অংশীদার হিসাবে শিপিং সেক্টরও জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে।’

আখেরি মুনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

আখেরি মুনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমা

আখেরি মুনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মুনাজাতের সময় টঙ্গীর তুরাগ পাড় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে। মুনাজাতে বিশ্ব শান্তির কামনা করা হয়।

যাত্রাবাড়ী থেকে ১১ বছর পলাতক ‘হিযবুত তাহরীর সদস্য’ গ্রেফতার

যাত্রাবাড়ী থেকে ১১ বছর পলাতক ‘হিযবুত তাহরীর সদস্য’ গ্রেফতার

ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত উগ্র সংগঠন হিযবুত তাহরীরের এক সাজাপ্রাপ্ত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা।

স্যান্ডেলের ভেতরে ২১ লাখ টাকার হেরোইন

স্যান্ডেলের ভেতরে ২১ লাখ টাকার হেরোইন

নাটোর শহরের চক বৈদ্যনাথ এলাকায় মোটরসাইকেল আরোহীর স্যান্ডেলের ভেতর থেকে ২১ লাখ টাকা মূল্যের হেরোইন জব্দ করা হয়েছে। এ সময় নারীসহ দু’জনকে গ্রেফতারের দাবি করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।