ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে কাজে যোগ দিয়েছেন সরকারের অতিরিক্ত সচিব ড. মহা. বশিরুল আলম।
বাংলাদেশ
মোংলা বন্দরের বহিনোঙ্গর এলাকায় সারবোঝাই এমভি শাহাজালাল এক্সপ্রেস নামের একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এ সময় জাহাজের আট কর্মচারীকে উদ্ধার করেছে কোস্টগার্ড।
ফেব্রুয়ারির ১৯ তারিখ ভোটের দিন রেখে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
চালু হয়েছে মেট্রোরেলের পল্লবী স্টেশন। বুধবার (২৫ জানুয়ারি) সকাল ৮টায় টিকিট বিক্রির মাধ্যমে শুরু হয় এই স্টেশনের কার্যক্রম। এর মাধ্যমে মিরপুরবাসীর অপেক্ষার প্রহর শেষ হচ্ছে।
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি প্রাইভেট গাড়িতে তল্লাশী চালিয়ে ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ সময় একজনকে গ্রেপ্তার ও বহনকারী গাড়িটি জব্দ করা হয়।
কুমিল্লা সদর থেকে গত বছর আট তরুণ নিখোঁজ হয়। ওই ঘটনার সূত্র ধরেই কক্সবাজারে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প এলাকা থেকে দুই উগ্রবাদীকে গ্রেফতার করা হয়।
উদ্বোধনের পর রাজধানীর দিয়াবাড়ী স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে মেট্রোরেল। এই দুটি স্টেশনের সঙ্গে এবার পল্লবী স্টেশনও যুক্ত হচ্ছে।বুধবার (২৫ জানুয়ারি) থেকে সবার জন্য খুলে দেওয়া হবে পল্লবী স্টেশনের দুয়ার।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেরে বাংলা হলে ঢুকে ঘুমন্ত দুই ছাত্রলীগ নেতাকে কুপিয়ে জখম করেছে হেলমেট পরিহিত একদল যুবক। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ওই হলের ৪০১৮ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে।আহত যুবকেরা হলেন- ছাত্রলীগ নেতা মহিউদ্দিন আহম্মেদ সিফাত ও জিএম ফাহাদ।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আরাফাত রহমান একজন রাজনৈতিক পরিবারের সন্তান হলেও তিনি রাজনীতিবিদ ছিলেন না। তিনি একজন সাধারণ ক্রীড়াবিদ ছিলেন। কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে।
নোয়াখালীর সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নে নুরজাহান বেগম (৫৭) নামে এক নারীকে পাঁচ টুকরো করে নৃশংসভাবে হত্যা ঘটনায় নিহতের ছেলেসহ ৭ আসামির ফাঁসির আদেশ দিয়েছে আদালত।
রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেটে একটি ড্রাম বিস্ফোরিত হয়েছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর যাত্রাবাড়ী কাঁচাবাজারের আড়তে দুই গ্রুপের সংঘর্ষে মো: ইমরান (৩০) নামের একজন নিহত হয়েছেন। এ ঘটনায় শাহাদত ও সিদ্দিক নামের দুজন আহত হয়েছেন।
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ইমরান (২৬)। এ ঘটনায় শাহাদাত (২০) ও সিদ্দিক (২৫) নামে দুই যুবক আহত হয়েছেন।
যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে এক কেজি ১৬২ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বাংলাদেশের সরকারি হাসপাতালের ডাক্তাররা মার্চের ১ তারিখ থেকে নিজ প্রতিষ্ঠানে রোগী দেখতে পারবে। ডাক্তাররা সরকারি হাসপাতালে ডিউটি শেষে ওই হাসপাতালেই প্রাইভেট প্র্যাকটিসের সুবিধা পাবে, অর্থাৎ টাকা নিয়ে রোগী দেখতে পারবে।
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা (প.) ইউনিয়নে অপহরণের পর মুক্তিপণের ১০ লাখ টাকা না পেয়ে শিশু নাবিল হোসেন ইমনকে (৬) হত্যা করা হয়। হত্যার ঘটনায় করা মামলায় সোমবার আসামি মো. শাহজালাল হোসেন সোহাগকে (২৬) মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।