নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের (হুজি) ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।
বাংলাদেশ
বিএনপির দম ফুরিয়ে গেছে বলে তারা এখন হাঁটার পথ ধরেছে' বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
খুলনার বাজারে হঠাৎ করে এলপি (লিকুইফাইড পেট্রোলিয়াম) গ্যাসের সঙ্কট দেখা দিয়েছে। খুচরা বিক্রেতারা টাকা দিয়েও গ্যাস কিনতে পারছেন না।
এখন থেকে প্রতি মাসেই বিদ্যুতের দাম সমন্বয় করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
সারাদেশে ২০২২ সালে ৪৪৬ জন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। আর বিশ্ববিদ্যালয় পর্যায়ে আত্মহত্যা করেছেন ৮৬ জন শিক্ষার্থী। দেশের আটটি বিভাগের মধ্যে আত্মহত্যাকারী এসব শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ঢাকা বিভাগে।
মাঝআকাশে হঠাৎ করে প্রসব বেদনা। বিমানেই সন্তানের জন্ম দিলেন নারী যাত্রী। টোকিও থেকে দুবাই যাওয়ার পথে এমিরেটস বিমানে এভাবেই মা হলেন তিনি। বিমান যখন ফের মাটি স্পর্শ, যাত্রীসংখ্যা বেড়ে গেছে একজন! ফ্লাইট সংস্থা জানিয়েছে, মা ও সন্তান দু’জনই ভালো আছে। মায়ের পরিচয় অবশ্য প্রকাশ করা হয়নি।
সাভারে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় আব্দুল কুদ্দুস (৩০) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কমপক্ষে ৮টি অবৈধ ঘের উচ্ছেদ করা হয়েছে। এই সময় জব্দ করা হয় মাছ ধরার জন্যে ব্যবহৃত রিং জাল। ভ্রাম্যমাণ আদালতের অভিযানের সময় ঘের মালিকরা পালিয়ে যায়।
রাজধানীর যাত্রাবাড়ীতে ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
খুলনার সুন্দরবনের নীলকমল অভয়ারণ্য এলাকা থেকে হরিণের মাংস, বন্দুকের গুলিসহ এক ‘শিকারি’কে আটক করেছে বন বিভাগ।
ঘন কুয়াশার ফলে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার ভোর ৪টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) ঘাট কর্তৃপক্ষ।
ধর্মপ্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান জানিয়েছেন, হজযাত্রীদের ডলার সঙ্কট এড়াতে আগাম প্রস্তুতি নেয়া
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ডিসিদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, আমরা বলেছি একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, যেটা দেশবাসী চাচ্ছে, সারা বিশ্বও সেভাবে তাকিয়ে আছে। একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য আপনাদের (ডিসি) ভূমিকাই মুখ্য হবে।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, আগামী পহেলা বৈশাখ ১৪ এপ্রিল থেকে সারা দেশে ক্যাশলেস ভূমি উন্নয়ন কর ব্যবস্থা চালু করা হবে। এরপর থেকে আর সরাসরি এলডি ট্যাক্স গ্রহণ করা হবে না।
মার্কিন যুক্তরাষ্ট্র কক্সবাজারে ঝুঁকিতে থাকা রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেয়া স্থানীয় বাংলাদেশীদের চাহিদা মেটাতে অতিরিক্ত ৭৫ মিলিয়ন মার্কিন ডলার মানবিক সহায়তা দেবে। খাদ্য ও জ্বালানী মূল্যবৃদ্ধির ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় এ সহায়তা দেয়া হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আবারো বলেছেন, ‘ঢাকার সিদ্ধান্ত হচ্ছে বাংলাদেশের ভূখণ্ডে আর কোনো রোহিঙ্গাকে গ্রহণ করা হবে না।’