বগুড়া জেলার কাহালু উপজেলায় ট্রাকের সাথে সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে শহিদুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শহিদুল কাহালু উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের ইব্রাহিম খায়ের ছেলে। রোববার সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশ
শরীয়তপুরের নরসিংহপুর থেকে চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ঘন কুয়াশার কারণে সাড়ে ছয় ঘণ্টা ফেরি বন্ধ থাকার পর আবারও চলাচল শুরু হয়েছে।
মেহেরপুরের মুজিবনগর উপজেলায় তিন বোতল ফেনসিডিলসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।সোমবার (৩০ জানুয়ারি) মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দায়িরাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বাগেরহাটের মোরেলগঞ্জে চেতনানাশকযুক্ত খাবার খেয়ে শিশুসহ ৪ জন অজ্ঞান পড়লে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ির দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ আ
কক্সবাজারের উখিয়া ক্যাম্পে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রুপ আরাকান স্যালভেশন আর্মির (আরসা) কমান্ডার ডা. রফিকসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। আর্মড পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়।
ভোলার চরফ্যাশনে রবিবার বিকাল ৪টায় আসলামপুর ইউনিয়নে লামিয়া ইসলাম আহিয়া নামে দেড় বছরের শিশুর সলিল সমাধির ঘটনা ঘটেছে। তার পিতার নাম মো. রাসেল। মৃত আহিয়ার বাবার বাড়ি নোয়াখালী জেলার বসুরহাট উপজেলার চর ফকিরা গ্রামের ৭নং ওয়ার্ডে।
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের পাঁচ সদস্যকে গ্রেফতার করে পুলিশে হস্তান্তর করেছে র্যাব।
চাঁদপুরে কোস্ট গার্ড সদর উপজেলার বহরিয়া এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ কেজি জাটকা জব্দ করেছে। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাত ৯টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে সদর উপজেলার বহরিয়া মৎস্য আড়ৎ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পাবনার চাটমোহরে আগুনে বসতঘরসহ ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোরে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের দাঁথিয়া কয়রাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
লক্ষ্মীপুরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিনা রক্তপাত ও ব্যাথামুক্তভাবে ২ হাজার ৩০০ শিশুর সুন্নাতে খতনা করানো হয়েছে।
সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) জানিয়েছে, ২০২১ সালের তুলনায় ২০২২ সালে দেশের ব্যবসায়িক পরিবেশের অবনতি হয়েছে।
সড়ক, পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ নেতারা কোনো প্রতিকূল পরিস্থিতিতেই দেশ ছেড়ে পালাবেন না।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি আবার সুযোগ পেলে দশ 'বাংলা ভাই' বানাবে।
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, তাঁর দল কখনো পলায়ন করে না বরং জনগণের সাথে থেকে তাদের উন্নতির জন্য কাজ করে যায়।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের ভূ-কৌশলগত অবস্থানের গুরুত্ব বিবেচনা করে বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি বজায় রাখবে।