বাংলাদেশ

ঝিনাইদহে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

ঝিনাইদহে দগ্ধ হয়ে নারীর মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামে সোমবার দিবাগত রাত ২টার দিকে দগ্ধ হয়ে রাবিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

১০ ব্যারেল অকটেন চুরি, গ্রেপ্তার ২

১০ ব্যারেল অকটেন চুরি, গ্রেপ্তার ২

চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় ১০ ব্যারেল অকটেন চুরির মামলায় ফজল প্রধানিয়া ও জাহাঙ্গীর আলম গাজী (মরু হাজি) নামে দুই চিহ্নিত চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ যুদ্ধাপরাধী গ্রেপ্তার

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ যুদ্ধাপরাধী গ্রেপ্তার

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাদের নাম নকিব হোসেন আদিল সরকার ও মোখলেসুর রহমান মুকুল।

২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজা ভর্তি পিকআপ জব্দসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-উত্তরা বিভাগ।

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৪

কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১৪

কুড়িগ্রাম সদরের হলোখানা ইউনিয়নের হেমেরকুটি গ্রামে জমি সংক্রান্ত বিরোধ নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় খাদেম আলী নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এতে উভয়পক্ষের নারীসহ অন্তত ১৪ জন আহত হয়েছে। নিহত খাদেম আলী মাস্টারের হাট এলাকা হেমের কুটি গ্রামের মৃত খটু মামুদের পুত্র।

গাজীপুরে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুরে ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন ইটাহাটা এলাকায় ট্রাকচাপায় আল ইমরান (২৬) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। সোমবার রাত পৌনে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ময়মনসিংহের ফুলবাড়ীয়া থানার তারাকান্দা এলাকার ইদ্রিস আলীর ছেলে।  

কুমারখালীতে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, আহত ২

কুমারখালীতে মোটরসাইকেলের ধাক্কায় স্কুলছাত্রী নিহত, আহত ২

কুষ্টিয়ার কুমারখালীত মোটরসাইকেলের ধাক্কায় সামিয়া আফরিন সোহাগী (৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় চালকসহ আরও এক ছাত্রী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সমন্বিত ট্র্যাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা করছে সরকার

সমন্বিত ট্র্যাফিক ব্যবস্থাপনা চালুর পরিকল্পনা করছে সরকার

দেশের মহাসড়কগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সমন্বিত ট্র্যাফিক ব্যবস্থাপনা ও ঘটনা শনাক্তকরণ সিস্টেম (আইটিআমআইডিএস) প্রবর্তন করার পরিকল্পনা করছে। সংশ্লিষ্ট একজন কর্মকর্তা একথা জানান।

‘১৯১টি নিউজ পোর্টাল বন্ধে চিঠি দেয়া হয়েছে’

‘১৯১টি নিউজ পোর্টাল বন্ধে চিঠি দেয়া হয়েছে’

১৯১টি অনলাইন নিউজ পোর্টালের লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি জানান, অনলাইন নিউজ পোর্টালে দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পাওয়া গেলে, তা বন্ধের পদক্ষেপ নেয়া হবে।

ঢাকায় দূতাবাস খুলতে ২৬ ফেব্রুয়ারি আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় দূতাবাস খুলতে ২৬ ফেব্রুয়ারি আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

ঢাকায় দূতাবাসের উদ্বোধন করতে আগামী ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। পরদিন ২৭ ফেব্রুয়ারি দূতাবাস উদ্বোধন করা হবে বলে জানা গেছে।

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুটি রুশ জাহাজ

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে মোংলায় দুটি রুশ জাহাজ

রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন ইলেকট্রিক্যাল ও মেশিনারি পণ্য নিয়ে রাশিয়া থেকে দু’টি জাহাজ মোংলা বন্দরে ভিড়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

ব্রাহ্মণবাড়িয়ায়া সাবেক এক ইউনিয়ন পরিষদ(ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা।রবিবার বাঞ্ছারামপুর উপজেলায় নিহত ৪৫ বছর বয়সী  সাবেক ইউপি সদস্য অলি মিয়া সলিমাবাদকে হত্যা করা হয়।

উখিয়ায় র‌্যাবের অভিযানে বিয়ারসহ আটক ২

উখিয়ায় র‌্যাবের অভিযানে বিয়ারসহ আটক ২

কক্সবাজারের উখিয়া থানাধীন কুতুপালং এলাকায় বিদেশী ২৪ ক্যান বিয়ারসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।

দৌলতদিয়া-পাটুরিয়ায় সাড়ে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া-পাটুরিয়ায় সাড়ে ১১ ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশার কারণে সাড়ে ১১ ঘণ্টা বন্ধ থাকার পর আবারো চালু হয়েছে রাজধানী ঢাকার সাথে দেশের দক্ষিণপশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল। তবে ঘাটে অপেক্ষামান গাড়ির চাপ কম আর ফেরি বেশি থাকায় উভয় ঘাটেই কোনো যানজট নেই।