চাঁপাইনবাবগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে বড়ভাই অ্যাডভোকেট ইলিয়াস আলী তার ছোটভাই গোলাম মোর্শেদ মিলনকে (৪০) গলাকেটে হত্যা করে পালিয়ে গেছেন।
বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ শামসুল আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
কুষ্টিয়ার কুমারখালীতে পাওনা ৭শত টাকা চাওয়াকে কেন্দ্র করে ওষুধ ব্যবসায়ী নিহত ও চাচা গুরুতর আহত হয়েছেন।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামী ৪ ফেব্রুয়ারি কলম্বোতে শ্রীলঙ্কার ৭৫তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন।
রাজধানীর ভাটারায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হলে দুই জন নিহত হয়েছেন।বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে।
সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় প্রজনন মৌসুমে কাঁকড়া ধরার অভিযোগে ১০ জেলেকে আটক করেছে বনবিভাগ। এসময় জেলেদের ব্যবহৃত ১৫টি নৌকা, ব্যবহার নিষিদ্ধ জাল, বিভিন্ন প্রজাতির মাছ ও কাঁকড়া জব্দ করে বনকর্মীরা।
চলমান যুগপৎ আন্দোলনে ঢাকাসহ বিভাগীয় সদরে সমাবেশে কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করেছে বিএনপি। আগামী ৪ ফেব্রুয়ারি ঢাকাসহ ১০টি সাংগঠনিক বিভাগীয় সদরগুলোতে এ ঘোষিত কর্মসূচি পালিত হবে।
ময়মনসিংহের নান্দাইলে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১৪। নেত্রকোণার পূর্বধলা থানাধীন শ্যামগঞ্জ বাজার থেকে বুধবার ভোর চারটার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
রাজধানীর মহাখালী রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় মোক্তার হোসেন (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে মহাখালী রেলক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের খানপুরে পাওয়ার স্টেশনে অগ্নিকাণ্ড হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এই অগ্নিকাণ্ড হয়। এতে শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।
চাঁদপুর শহরের বড় স্টেশন মাছঘাট থেকে মিনি পিকআপ ভ্যানে পাচারকালে ৫০০ কেজি (সাড়ে ১২ মণ) জাটকা জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় অবৈধভাবে জাটকা পাচারের ধায়ে পিকআপের চালক সোলেমানকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
চাঁপাইনবাবগঞ্জ-২ ও ৩ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা জয়লাভ করেছেন। চাঁপাইনবাবগঞ্জ-২ (ভোলাহাট-গোমস্তাপুর-নাচোল) আসনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান বিজয়ী হয়েছেন
রাজধানী উত্তরা এলাকায় অভিযান চালিয়ে ৩৫ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গ্রেফতাররা হলেন- মো. ইলিয়াছ মিয়া (৩৫), সুজন আবেদীন (৩৭) ও মো. আ. শুক্কুর (৩৪)।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে। ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হবে। আর এই স্মার্ট বাংলাদেশ গড়ার কেন্দ্রে রয়েছে স্মার্ট নাগরিক। সেই স্মার্ট নাগরিক গড়ার জন্যে আমরা কাজ করে যাচ্ছি।’
জাতীয় সংসদ উপ-নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা, স্বতন্ত্র প্রার্থী উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি ৪৬ হাজার ৩২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন।