বৈশ্বিক গণতন্ত্র সূচকে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ। বর্তমানে সূচকটিতে বাংলাদেশের অবস্থান ৭৩তম।
বাংলাদেশ
রাজশাহী নগরীতে চুরির অভিযোগে দুই নির্মাণ শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।
কক্সবাজার শহরের পশ্চিম বাহারছড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে এক নারী এনজিও কর্মীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আমাকে যদি পার্সোনাল প্রশ্ন করেন আমি নিশ্চয়ই বলবো, তাদের ইলেকশনে আসা উচিত। তারা যদি বর্জন করে এটা তাদের নিজস্ব ব্যাপার, সেখানে আমার কিছু মনে করার প্রয়োজন মনে করি না।
নোয়াখালীর সদর উপজেলার দাদপুর ইউনিয়নে পাওনা টাকা চাইতে গিয়ে এক নারী (৪২) ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার বিকালে উপজেলার খলিফার হাট সংলগ্ন একটি গ্যারেজে এই ঘটনা ঘটে।
বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর এনজিও সংস্থার শেল্টারহোম থেকে দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বৃহস্পতিবার সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন তারা
অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়িতে আটকাপড়ে প্রচণ্ড গরমে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তার বাবা বাংলাদেশী বলে জানা গেছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বাসের ভেতর থেকে ১২০টি স্বর্ণের বার জব্দ করা হয়েছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেয়া ঋণের প্রথম কিস্তি ৪৭ কোটি ৬১ লাখ ডলার পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় প্রায় ৫ হাজার কোটি টাকা।
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ বৃহস্পতিবার তাঁর সংসদ ভবনস্থ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূত অ্যালেক্স বার্গ ফন লিন্ডে, ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন এবং নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার ভেন্ডসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বাংলাদেশের চার মূলীনীতিকে অস্বীকার করে বিএনপি রাজনীতি করে বলে মন্তব্য করেছেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, কোমর ভাঙলেও বিএনপির ষড়যন্ত্র থেমে নেই।
পাবনা আড়াইশ’ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ইন্টার্ন নার্সকে মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার তৃতীয়দিনেও কর্মবিরতি পালন করেন ইন্টার্ণ নার্সরা।
ব্রাহ্মণবাড়িয়া খোঁজ মিলেছে গত ছয় দিন ধরে ‘নিখোঁজ’ থাকা স্বতন্ত্র প্রার্থী ও সাবেক বিএনপি নেতা আবু আসিফ আহমেদের। পুলিশ জানিয়েছে, তারা জানতে পেরেছেন যে আসিফ রাজধানীতে বসুন্ধরায় তার নিজ বাসায় অবস্থান করছেন।
যশোরে শুরু হয়েছে ৬দিন ব্যাপী ৫১তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা।আজ সকাল ১১টায় শামস্-উল-হুদা স্টেডিয়ামে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে ও যশোর শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের একের পর এক বিভিন্ন উন্নয়ন দেখে বিএনপি অন্তর জ্বালায় ভুগছে।