আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, বিএনপি জনগনের আস্থা অর্জনের জন্য সংগ্রাম করছে, কিন্তু পাচ্ছে না।
বাংলাদেশ
বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ ষ্টাফ জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এনডিসি বলেছেন, জীবনের শেষ দিন পর্যন্ত শৃংখলা মেনে চললে সাফল্য অবশ্যম্ভাবী।
মার্কিন সিনেটর রজার মার্শাল ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক আরও এগিয়ে নিতে সমর্থন বাড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন।
মুন্সীগঞ্জ শহরের মানিকপুরে অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল সংলগ্ন মনিকপুরের আবুল বাশারের ভাড়াটিয়া মনির হোসেনের বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩৫ বছর। শনিবার সকালে টঙ্গী-নরসিংদী রেল লাইনের ঘটনাটি ঘটে।
চলতি বছরের জানুয়ারি মাসে ৫৯৩টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় ৫৮৫ জন নিহত ও ৮৯৯ জন আহত হয়েছেন। একই সময় রেলপথে ৪৪টি দুর্ঘটনায় ৪৫ জন নিহত ও ৭৮ জন আহত হয়েছেন। আর নৌপথে ১৩টি দুর্ঘটনায় ১১ জন নিহত, একজন আহত ও ছয়জন নিখোঁজ হয়েছেন।
পাবনার ইশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে একটি পাগলা কুকুরের কামড়ে একদিনে অন্তত ১৫ জন শিশু হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৬০০ পিস ইয়াবাসহ মো. দেলোয়ার হোসেন (২৮) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ সদস্যরা। দেলোয়ার কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার মেন্দিপুর এলাকার মানিক মিয়ার ছেলে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দিনগত রাতে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে এ তথ্য জানানো হয়।
আজ শনিবার রাজধানী ঢাকাসহ ১০ বিভাগীয় শহরে একযোগে সমাবেশ করবে বিএনপিসহ বিরোধী দল ও জোট। বিএনপি তাদের সাংগঠনিক ১০টি বিভাগীয় শহরেই বড় জমায়েত করার প্রস্তুতি নিয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে। দুপুর দুইটায় নয়াপল্টনে শুরু হবে ঢাকার সমাবেশ হবে।
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীবাহী একটি বিমানের চাকা ফাটার ঘটনার প্রায় তিন ঘণ্টা পর বিমান চলাচল স্বাভাবিক হয়েছে।
সদ্য সমাপ্ত বগুড়া-৪ আসনের উপনির্বাচনে একতারা প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের অভিযোগের প্রেক্ষিতে ভোটের ফলাফল খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।
জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত সর্বসম্মতিক্রমে ২০২৩ সালের জন্য জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। এর আগে ২০২২ সালে কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
রাজধানীর হাজারীবাগ থানা এলাকায় ট্রাকের ধাক্কায় মো. আবু হোসেন (৬০) নামে এক সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছেন।
সবাই চেতনার কথা মুখে বললেও কর্মে নেই মন্তব্য করে মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, যারা মনে করে ৬৯, ৭০, একাত্তরকে ধারণ করি, আমি সন্দিহান এ চেতনা জাতি কতটুকু ধারণ করে। চেতনা উধাও হয়ে গেছে।
পটুয়াখালীর গলাচিপায় ‘গ্যাস ট্যাবলেট’ খেয়ে তামান্না আক্তার (১৭) নামে এক কলেজছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ডাকুয়া ইউনিয়নের পূর্ব আটখালী গ্রামে এ ঘটনা ঘটে।
আগামী জাতীয় নির্বাচনে ভোটারদের উপস্থিতি আরও বাড়বে বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে বলেছেন, সংসদের উপ-নির্বাচনগুলোতে ভোটারের উপস্থিতি নিয়ে মির্জা ফখরুল মিথ্যা তথ্য উপস্থাপনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা করছেন